বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সারাদেশে

মিজানের মনোনয়ন দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

  • আপডেট সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২৮ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

বিএনপি দলীয় মনোনয়ন দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের অনুসারীরা।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে মহাসড়কে বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় প্রায় ঘন্টা ব্যাপী এই অবরোধ করা হয়। এতে মহাসড়করে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের দাবি, কুমিল্লা-৫ বুড়িচং ও ব্রাহ্মণপাড়া আসনে একমাত্র ত্যাগী নেতা মিজান ভাই। বিগত আওয়ামী সরকারের নির্যাতনে শিকার বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি। অথচ আজ সুসময়ে তাকে মূল্যায়ণ করা হয়নি। পুনবিবেচনা করে মিজান ভাইকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি।

বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদ বলেন, গত ১৭ বছর কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষের সুখে-দুখে পাশে ছিলেন এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান । আমরা চাই চূড়ান্ত মনোনয়ন দেওয়ার সময় মিজানুর রহমানকে মূল্যায়ন করবে দল।

বিক্ষোভে অংশ নেয়া নারী নেত্রী কুলসুম আক্তার বলেন, মিজানুর রহমান কুমিল্লা পাঁচের যোগ্য প্রার্থী । আমরা সবাই তাকে বিএনপি থেকে প্রার্থী হিসেবে দেখতে চাই। মিজানুর রহমানকে মনোনয়ন না দিলে আগামীতে আরও কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।

এ বিষয়ে বুড়িচং উপজেলা সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী এটিএম মিজানুর রহমান বলেন, বিগত সময়ে আমি জনগণের বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরও ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাকে শপথ নিতে দেয়নি। গত ১৬ বছর আমি নেতাকর্মীদের পাশে ছিলাম, দলকে আকড়ে রেখেছিলাম। অথচ দলের নীতি নির্ধারক তারেক রহমানকে ভুল বুঝিয়ে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। আশা করছি চূড়ান্ত মনোনয়নে দল আমাকে মূল্যায়ন করবেন।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭ টি আসনে তাদের দলীয় প্রার্থী ঘোষণা করে। ওই সময় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে দলীয় প্রার্থী হিসেবে হাজী জসিম উদ্দিনের নাম ঘোষণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz