বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সারাদেশে

কুমিল্লায় অক্টোবর মাসে ১১টি খুন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে

  • আপডেট সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩১ দেখেছেন :

স্টাফ রিপোর্টার 

রবিবার ৯ নভেম্বর কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সারের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইনশৃঙ্খলার মাসিক প্রতিবেদন পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী। প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, কুমিল্লায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। জেলার অপরাধের চিত্র বিশ্লেষণে দেখা গেছে, অক্টোবর মাসে খুন, নারী ও শিশু নির্যাতন, চুরি, অস্ত্র উদ্ধার, চোরাচালান ও অপমৃত্যুর মামলার সংখ্যা বেড়েছে।

যদিও মাদক মামলা কিছুটা কমেছে, তবুও সামগ্রিকভাবে জেলার অপরাধের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলায় মোট ৪৭৯টি মামলা হলেও অক্টোবর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮১টিতে। খুনের মামলার সংখ্যাও বেড়েছে, সেপ্টেম্বরে ১০টি থেকে অক্টোবরে হয়েছে ১১টি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো নারী ও শিশু নির্যাতনের ঘটনা; সেপ্টেম্বরের ২৫টি মামলার বিপরীতে অক্টোবরে তা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৪৭টিতে। চুরির ঘটনাও বেড়েছে। সেপ্টেম্বর মাসে ৩৩টি চুরির মামলা হলেও অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪১টি। একইভাবে অস্ত্র উদ্ধারের মামলা সেপ্টেম্বরের ৫টি থেকে বেড়ে অক্টোবর মাসে হয়েছে ৮টি। চোরাচালান সংক্রান্ত মামলাও বৃদ্ধি পেয়েছেড়সেপ্টেম্বরে ছিল ৪টি,

অক্টোবরে তা দাঁড়িয়েছে ৭টিতে। অপমৃত্যুর ঘটনাও কমেনি। সেপ্টেম্বরে ৫৫টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড হলেও অক্টোবরে তা বেড়ে হয়েছে ৬২টি। তবে তুলনামূলকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত মামলায় সামান্য হ্রাস দেখা গেছে, সেপ্টেম্বরে ১৯৭টি মামলা থাকলেও অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ১৮২টিতে। অন্যদিকে ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, ছিনতাই ও আহতের মামলার সংখ্যা আগের মাসের তুলনায় স্থিতিশীল রয়েছে বলে সভায় জানানো হয়। এসময় সভায় জেলার

বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয় কুমিল্লা নগরীসহ বিভিন্ন উপজেলায় অবৈধ ১৫১ টি ডায়গনষ্টিক সেন্টারের কথা উঠে আসে। জেলা প্রশাসক সেগুলো বন্ধের নির্দেশ দেন পরিবেশ অধিদপ্তর ও সিভিল সার্জন কর্তৃপক্ষকে। এছাড়াও, উঠে আসে যানজট, চুরি,

ছিনতাইয়ের কথাও। এসময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার নাজির আহমেদ খান, ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সরওয়ার আকবরসহ ১৭উপজেলা ইউএনওসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা। এসময়, সভায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা পিপি এডভোকেট কাইমুল হক রিংকু, পরিবহন মালিক সমিতির সভাপতি জামিল আহমেদ খন্দকার, সাংবাদিক শাহাজাদা এমরানসহ আরো অনেকে। সভায় জেলা প্রশাসক সাম্প্রতিক অপরাধ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট বিভাগগুলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz