বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সারাদেশে

মোবাশ্বের ভূঁইয়ার মনোনয়ন দাবীতে রেলপথ অবরোধ

  • আপডেট সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৮২ দেখেছেন :

প্রতিনিধি, নাঙ্গলকোট 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে মনোনয়ন না দেয়ায় তার অনুসারী বিএনপি নেতাকর্মীরা বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও নাঙ্গলকোট-লাকসাম আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করে। এসময় নেতাকর্মীরা মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়নের দাবী জানান। অবরোধের ফলে ঢাকা-চট্রগ্রাম ও চট্টগ্রাম-চাঁদপুর রেলপথে দেড় ঘন্টা ট্রেনচলাচল বন্ধ থাকে। ফলে ঢাকাগামী আন্তঃনগর গোধূলি এক্সপ্রেস হাসানপুর স্টেশন এবং চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে। অপর দিকে লাকসাম-নাঙ্গলকোট আঞ্চলিক সড়কে তীব্র যানযট দেখা দেয়।

অবরোধ চলাকালে নেতাকর্মীরা বলেন, ২০০৮ সালে মোবাশ্বের আলম ভূঁইয়া বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। তখন বিএনপির সাবেক এমপি আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া ধানের শীষ প্রতীকের বিরোধিতা করে নৌকার পক্ষে কাজ করেন। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মোবাশ্বের আলম ভূঁইয়া মাঠে ছিলেন। অথচ অযাচিত ভাবে তাকে বাদ দিয়ে আব্দুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দেয়া হয়েছে। তারা আরও বলেন, আমাদের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দিলে এই আন্দোলনকে তীব্র থেকে আরও তীব্রতর করা হবে। অনির্দিষ্ট কালের জন্য অচল করে দেয়া হবে নাঙ্গলকোটের রেল ও সড়ক পথ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz