রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত

  • আপডেট সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৯০ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

উদয় পাটোয়ারী(৪৩)। কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের বাসিন্দা। মালয়েশিয়ান এয়ারলাইন্সে চাকরি করেন। দীর্ঘদিনের কর্মব্যস্ততার কারণে স্বজনদের সাথে দেখা হচ্ছিল না। তাই স্বজনদের সাথে দেখা করতে পরিকল্পনা করে, সবাই মিলে কক্সবাজারে বেড়াতে যাবে। সকলে মিলে আনন্দ উপভোগ করবে। তাই মঙ্গলবার রাতে ঢাকার উত্তরার বাসা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ভাড়া করা মাইক্রোবাসে করে রওয়ানা দেন উদয় পাটোয়ারী(৪৩), স্ত্রী ফারজানা মজুমদার লিজা(২৮), ছেলে সামাদ পাটোয়ারী(৪), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা(২৫), শ্যালক শাহেদ মজুমদার লিশান(২২)। পথিমধ্যে চৌদ্দগ্রাম বাজারস্থ কাজী রাজ্জাক টাওয়ার থেকে রাত আড়াইটায় তাঁর মা রুমি বেগম(৬৫), বোন সাদিয়া আক্তার পাটোয়ারী(২৪) ও ফালগুনকরা থেকে রাত পৌনে তিনটায় উদয়ের শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পীকে(৫৫) নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করেন।  বুধবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় বিপরীত থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। নিহতরা হলেন, উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা, শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী, শ্যালিকা ফারহানা মজুমদার টিজা, মা রুমি বেগম ও বোন সাদিয়া পাটোয়ারী। তাদের মৃত্যুতে চৌদ্দগ্রামের  গ্রামের বাড়িতে  মাতম চলছে।
বুধবার দুপুরে মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদী হাসান তথ্যটি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালা এলাকায় বুধবার ভোরে চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাসের সাথে কক্সবাজারমুখী উদয় পাটোয়ারীর স্বজনদের বহনকৃত মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার শেষে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। দুর্ঘটনায় ৫ জন নিহত ও চালকসহ ৪ জন আহত হন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।
উদয়ের শ্বশুর আবদুল মন্নান মজুমদার বলেন,’জামাতার উদ্যোগে পরিবারের সদস্যরা কক্সবাজারে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাস ভাড়া করে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার খবর শুনেছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz