রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কুমিল্লা উত্তর জেলা যুবদলের বর্ণাঢ্য র‌্যালি

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ দেখেছেন :

আকতার হোসেন (রবিন)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি পদপ্রার্থী ভিপি সাহাবুদ্দিন ভূঁইয়া এবং দেবিদ্বার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রকিবুল হাসান রাকিবের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় এ শোভাযাত্রা বের করা হয়। শত শত মোটরসাইকেলে নেতাকর্মীরা এতে অংশ নেন।

শোভাযাত্রা শেষে কুমিল্লা উত্তর জেলা যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীরা ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ’ ও ‘তারেক রহমান জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার ৪৭ বছরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দলের নেতাকর্মীরা সব সময় রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও বিএনপির নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz