বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সারাদেশে

স্কুল-কলেজে শনিবারও ক্লাস চলবে

  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২২০ দেখেছেন :

অনলাইন ডেক্স

আন্দোলনের ফলে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে এমপিওভুক্ত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরছেন। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে তারা শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী মঙ্গলবার (২১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের বড় দাবি পূরণ হয়েছে। এটা আমাদের বড় বিজয়। আন্দোলন করে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরছি। আগামীকাল থেকে শ্রেণিকক্ষে ফিরছি। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার স্কুল খোলা রাখব, যাতে আট দিনের ক্ষতি পুষিয়ে নেওয়া যায়।

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তে শিক্ষা মন্ত্রণালয়ের পর অর্থ মন্ত্রণালয়ও সম্মতি দিয়েছে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারও আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শিক্ষকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, “আন্দোলন শেষে শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz