রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

মুরাদনগরে কুমিল্লায় শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭

  • আপডেট সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২২৯ দেখেছেন :

প্রতিনিধি, মুরাদনগর

কুমিল্লার মুরাদনগরে শিয়ালের কামড়ে এক শিশুসহ ৭ জন আহত হয়েছেন। উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক রবিবার এই তথ্য নিশ্চিত করেন। আহতরা হলেন, মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাগরিব নামাজের পর মসজিদ থেকে মুসল্লিরা বের হলে একটি শিয়াল দৌড়ে এসে একজনের পেছনে কামড় দেয়। পরপরই আরেকজনের পায়ে কামড় দেয় শিয়ালটি। শিয়ালটি দৌড়ে পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে। এসময় শিয়ালের আচরণ ছিল অস্বাভাবিক। এলাকাবাসী রাতে শিয়ালটিকে মেরে ফেলে।
এঘটনায় শিশুসহ ৭ জন আহতদের এলাকাবাসী ও পরিবারের সদস্যরা উদ্ধার করে শনিবার রাতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আক্রান্তদের ভ্যাকসিন দেন। আক্রান্তদের কেউ আশঙ্কাজনক না হওয়ায় তাদেরকে বাড়িতে প্রেরণ করা হয়। পরবর্তী ভ্যাকসিন গুলো সময়মত নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বলেন, শনিবার রাতে শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দিয়ে বাড়িতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz