রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ

  • আপডেট সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৬০ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে এক কোটি বিশ লাখ টাকা মূল্যের মাদক জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
রোববার (১১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি জানা জানায়, শনিবার রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। মধ্যরাতে সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগরে মালিকবিহীন অবস্থায় ৪০ হাজার পিস অবৈধ ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি বিশ লাখ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ খোলা কাগজকে বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তসীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিস্পত্তি করা হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz