রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ দেখেছেন :

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় দুই মোটরসাইকেল ও দুই ট্রাক্টর চালককে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের রেলস্টেশন, স্টেশনসংলগ্ন এলাকা ও আশপাশের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে দুটি মোটরসাইকেল আরোহীকে দুই হাজার টাকা এবং ব্রাহ্মণপাড়া বাজারে অতিরিক্ত ইট বোঝাই করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই ট্রাক্টর চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মাহমুদা জাহান বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখার জন্য মাদক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। মাদক শুধু একজনকে নয়, তার পরিবার, শিক্ষা ও কর্মজীবনসহ পুরো সমাজকে বিপথে নিয়ে যায়। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি প্রতিটি পরিবার ও স্থানীয় জনগণের সচেতনতা এবং সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থে ও সমাজের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz