রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ দেখেছেন :

সংবাদদাতা, মুরাদনগর

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী শিল্পী আক্তার (৩৮) হোমনা উপজেলার মনিপুর গ্রামের নজরুল ইসলাম প্রকাশে নুর ইসলামের স্ত্রী। বর্তমানে মুরাদনগরের নিমাইকান্দি এলাকায় বসবাস করতেন।

জানা যায়, মুরাদনগর উপজেলার নিমাইকান্দি এলাকায় সরকারি হাসপাতালের পেছনে মঙ্গলবার মধ্যরাতে মাদক উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। এসময় শিল্পী আক্তারকে ১৯৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz