রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

দেবিদ্বারে অধ্যাপক মোজাফফরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৪২ দেখেছেন :
দেবিদ্বার প্রতিনিধি 
দেবিদ্বারে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাবেক সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
উপমহাদেশের প্রগতিশীল রাজনীতির অন্যতম পুরোধা, মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা, ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর অন্যতম উদ্যোক্তা এই সমাজতান্ত্রিক নেতার প্রয়াণ দিবসে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও স্মরণ সভার আয়োজন করা হয়।
শনিবার সকালে দেবিদ্বারের এলাহাবাদ গ্রামে তাঁর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে ন্যাপ কেন্দ্রীয় কমিটি, কুমিল্লা ও চাঁদপুর জেলা  এবং দেবিদ্বার উপজেলা কমিটি, মোজাফফর–মণি সিংহ গ্রন্থাগারসহ নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
পরে উপজেলা ন্যাপ সভাপতি অনিল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা ন্যাপের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বুলবুল মাস্টার, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, উপজেলা ন্যাপের সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মাস্টার, যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন মাস্টার, সদস্য মো. আবুল কাসেম।
বক্তারা বলেন, অধ্যাপক মোজাফফর আহমেদ ছিলেন সুস্থধারার রাজনীতির পথিকৃৎ। আমৃত্যু তিনি শোষণহীন সমাজব্যবস্থা ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন। ব্যক্তিগত সুবিধা কিংবা ক্ষমতার রাজনীতিতে না গিয়ে তিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন। তাঁর রাজনৈতিক জীবনের অনন্য দৃষ্টান্ত হলো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নকে ঐক্যবদ্ধ করে গেরিলা বাহিনী গঠন, যা মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখে।
সভায় বক্তারা আরো বলেন, তাঁর মতো নেতার আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মকে সুস্থ রাজনীতির পথে অনুপ্রাণিত করবে। অধ্যাপক মোজাফফরের অসমাপ্ত কাজ বাস্তবায়নে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখতে হবে।
উল্লেখ্য, ‘কুড়ের ঘরের মোজাফফর’ খ্যাত এই প্রখ্যাত রাজনীতিবিদ ২০১৯ সালের ২৩ আগস্ট ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz