রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২০১ দেখেছেন :

প্রতিনিধি লালমাই

কুমিল্লার লালমাইয়ে বিরিয়ানিতে ঘুমের ঔষধ মিশিয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল মান্নান ওরফে মনু কাজী নামের ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২১ আগস্ট ) সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারীর মা বাদী হয়ে লালমাই থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। এর আগে গত মঙ্গলবার (১৯ আগস্ট রাতে) জেলার লালমাই উপজেলার ভাটরা এলাকায়  এ ঘটনা ঘটে।

লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ভুক্তভোগী নারীর মায়ের অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করা হচ্ছে। বৃদ্ধ আব্দুল মান্নান ওরফে মনু কাজী পুলিশের হেফাজতে রয়েছে। ধর্ষণের শিকার নারীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

মামলার বরাতে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর স্বামী একজন সৌদি আরব প্রবাসী। মঙ্গলবার রাতে তার শ্বশুর বাজার থেকে ২ প্যাকেট বিরিয়ানি কিনে আনেন। তার মধ্যে ১ প্যাকেট বিরিয়ানি তার পুত্রবধূকে খাওয়ার জন্য বলেন। ভুক্তভোগী ওই নারী সেই বিরিয়ানি না খেয়ে তার সন্তানকে দেন। শিশুটি সেই বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত দশটার দিকে শ্বশুর তার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা  করেন। এ সময় গৃহবধূ চিৎকার করতে গেলে তার শ্বশুর গলায় বটি দা ধরে তাকে এবং তার সন্তানকে মেরে ফেলার হুমকি দেন। পরে ভয় পেয়ে ভুক্তভোগী চিৎকার করা বন্ধ করে দেন। এই সময় তার শ্বশুর তাকে ধর্ষণ করেন।

ঘটনাটি ভুক্তভোগী ওই নারী তার প্রবাসী স্বামীকে অবহিত করলে তার স্বামী মামলা করার জন্য বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহবধূর মা বাদী হয়ে লালমাই থানায় বৃদ্ধ আব্দুল মান্নান ওরফে মনু কাজীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।

অপরদিকে এ খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধ আব্দুল মান্নান ওরফে মনু কাজীকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz