রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

বুড়িচংয়ে অভাব ও ঋণের চাপে মা-মেয়ের আত্মহত্যা

  • আপডেট সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৯৭ দেখেছেন :

সংবাদদাতা, বুড়িচংয়

কুমিল্লার বুড়িচংয়ে ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালাপুর গ্রাম এ ঘটনা ঘটেছে। 

নিহতরা হলেন, জালালাপুর গ্রামের মৃত জীবন চন্দ্রের স্ত্রী নমিতা পাল(৪২) ও তার মেয়ে তন্নী রাণী পাল (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচংয়ের দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মোহাম্মদ শহিদুল্লাহ প্রধান। 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, নমিতার স্বামী মারা গেছে। তার তিন মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে তন্নী অবিবাহিত, পড়াশোনা করছিল। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন নমিতা। সে স্থানীয় দেবপুর স্পিনিং মিলে চাকরি করতেন।গত দুই মাস অসুস্থ থাকায় কাজে যেতে পারেনি নমিতা। যে করানে পরিবারের আয় বন্ধ হয়ে যায়। কষ্টসাধ্য হয়ে ওঠে নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো। পাশাপাশি, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে তারা চরম মানসিক চাপে ছিলেন। ধারণা করা হচ্ছে অভাব ও ঋণের চাপে বিষপান করে মা-মেয়ে আত্মহত্যা করেছেন।

বুড়িচংয়ের দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মোহাম্মদ শহিদুল্লাহ প্রধান।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ দুটির ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জেনেছি, পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভাব, ঋণ ও অসুস্থতার কারণে মা-মেয়ে আত্মহত্যা করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz