আল-আমিন কিবরিয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় শুরু হয় ভোটগ্রহণ, শেষ হয় দুপুর ২ টায়। কলেজের পরীক্ষ ভবনের মাল্টিপারপাস রুমে এ ভোটগ্রহণ হয়। শিক্ষকদের এ নির্বাচনকে ঘিরে কলেজে ছিল উৎসবের আমেজ। নির্বাচনে সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব
স্টাফ রিপোর্টার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের সঠিক ভাবে দায়িত্বপালনের পূর্বের সকল বদনাম ঘুচানোর প্রচেষ্টা হবে। এজন্য সারা দেশে প্রায় দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে মন্তব্য করে কুমিল্লা জেলা পুলিশ সুপার ও পুলিশ সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব মোঃ আনিসুজ্জামান বলেছেন, পুলিশের চেইন অব কমান্ড ঠিক করা হচ্ছে। এর আগে এই বিষয়টি নষ্ট হয়ে গিয়েছিল।
ঢাকা অফিস বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। উন্নতি হচ্ছে খুবই ধীরে। এখন মূল সমস্যা হচ্ছে, একটির জটিলতা কেটে গেলে নতুন করে আরেকটি জটিলতা দেখা দেয়। দীর্ঘদিনের পুরোনো লিভারের জটিলতা নিয়ন্ত্রণে থাকলেও কিডনি নিয়ে উদ্বিগ্ন মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশ নিয়ে উন্নত চিকিৎসার কথা ভাবছে
ঢাকা অফিস প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ১০ ডিসেম্বর ভাষণ রেকর্ড করার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। বিটিভি ও বেতারে সিইসির ভাষণের মধ্য দিয়েই মূলত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গতকালই নির্বাচন কমিশন
স্টাফ রিপোর্টার অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে বর্তমানে সাড়ে ১৪ লাখ টন চাল মজুত রয়েছে, যা গত বছরের একই সময়ের মজুতের চেয়ে ৩ লাখ টন বেশি। আজ সোমবার কুমিল্লা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব এ তথ্য জানান।
স্টাফ রিপোর্টার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা জেলা ও মহানগর এবি পার্টির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা নগরীতে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার আহবায়ক কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা মহানগর আহবায়ক গোলাম মুহা. সামদানী, কুমিল্লা জেলা সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোঃ মাসুদ, মহানগর
ঢাকা অফিস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্তভাবে ৮১টি দেশিয় নির্বাচন পর্যবেক্ষককে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। গেল ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণপূর্বক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ইসি। এই
প্রতিনিধি, চান্দিনা কুমিল্লার চান্দিনায় পরিকল্পিতভাবে মারধর ও দড়ি পেচিয়ে ছাবিনা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর মরদেহ ঘরের বাথরুমে লুকিয়ে রাখা হয়েছিল বলে দাবি পরিবারের। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আবুল খায়ের কে আটক করেছে পুলিশ। রবিবার (৭ নভেম্বর) রাত ৮ টায় উপজেলার গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ছাবিনা
কোষাধ্যক্ষে নেই প্রতিদ্বন্দ্বি, যুগ্ম সম্পাদক (মহিলা) পদে মনোনয়ন নেননি কেউ। আল-আমিন কিবরিয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন রাত পোহালেই অনুষ্ঠিত হবে। শিক্ষকদের এ নির্বাচনকে ঘিরে কলেজে চলছে উৎসবের আমেজ। সকাল ১০টায় শুরু হবে ভোটগ্রহণ। চলবে দুপুর দুইটা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে করা হবে ফলাফল ঘোষণা। নির্বাচনে সম্পাদক পদে ৩ জন ও যুগ্ম সম্পাদক পদে
কুমিল্লাকন্ঠ ডেক্স : জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৭ ডিসেম্বর) তার বাসার সামনে থেকে তাকে আটক করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শওকত মাহমুদকে কোথা থেকে কোন মামলায় আটক করা হয়েছে, তা একটু