প্রতিনিধি ,ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের দায়ে ওই স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় তাকে গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম (৫২)
ঢাকা অফিস ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ‘সাধারণ একটা কফিনে হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো’ বলে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। দেশি-বিদেশি হাসপাতালে মৃত্যুর সাথে টানা সাত দিনের যুদ্ধ শেষে নিভে যায় তার প্রাণ। লাল-সবুজের কফিনে নিথর শরীরে বাংলাদেশে ফিরছেন তিনি। লাশবন্দি কফিন নিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি
ঢাকা অফিস পরিবারের দাবির ভিত্তিতে শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ‘শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়িটি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে মরদেহ রেখে
ঢাকা অফিস ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত ও নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বানও জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে পাশাপাশি বাংলাদেশে শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও জোর দেন। তিনি বলেন, গত
ঢাকা অফিস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য ট্রাভেল পাস পেয়েছেন। তার মেয়ে জাইমা রহমান জানিয়েছেন, তার বাবা ট্রাভেল পাস হাতে পেয়েছেন এবং ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তারেক রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জাইমা রহমান ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান। জাইমা রহমান
স্টাফ রিপোর্টার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর বিশেষ অভিযানে কুমিল্লা শহরের সংরাইশ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। কুমিল্লা র্যাব-১১,সিপিসি-২ উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। র্যাব-১১ বিজ্ঞপ্তি সূত্রে জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি বিশেষ
কুমিল্লা কন্ঠ ডেক্স সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ-ভারত সীমান্তের কুমিল্লায় ৬২ লক্ষ ৮৭ হাজার ১৫০ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছি বিজিবি। এর আগে গত ২৪ ঘণ্টায় কুমিল্লার চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলায় অভিযান পরিচালনা করে এসব মালামাল যুদ্ধ করা হয়। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,
প্রতিনিধি, লাকসাম কুমিল্লার লাকসামের সাতবাড়িয়ায় সেনাবাহিনী ও পুলিশের এক শ্বাসরুদ্ধকর যৌথ অভিযানে ধরাশায়ী হয়েছে কুখ্যাত মাদক সম্রাট মো. শফিক (৪৭)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে পরিচালিত এই ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম আর্মি ক্যাম্পের সেনাসদস্য ও পুলিশের একটি বিশেষ দল
প্রতিনিধি, হোমনা সতীনের ছেলেকে ছুরিকাঘাত করা নারীর ঝুলন্ত মরদেহ মিলল থানায়। কুমিল্লার হোমনা থানা হেফাজতে থাকা ববিতা নামের ওই নারী আসামির মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে থানার নারী ও শিশু সহায়তা ডেস্কের একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানান হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম চৌধুরী। আত্মহননকারী ববিতা