রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

দেশে ফেরার পথ খুলল তারেক রহমানের, পেলেন ট্রাভেল পাস

  • আপডেট সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ দেখেছেন :

ঢাকা অফিস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য ট্রাভেল পাস পেয়েছেন। তার মেয়ে জাইমা রহমান জানিয়েছেন, তার বাবা ট্রাভেল পাস হাতে পেয়েছেন এবং ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তারেক রহমান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জাইমা রহমান ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।

জাইমা রহমান ফেসবুকে লিখেছেন,‘বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে যুক্তরাজ্যের লন্ডনের একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।

তারেক রহমান নিজেই জানিয়েছেন, তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় তারেক রহমান এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে বলেছিলেন, ‘২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান।’

এদিকে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। বিমানটির ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা ৫৫ মিনিট।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, মেয়েকে (জাইমা রহমান) সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz