ঢাকা অফিস| চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা
ঢাকা অফিস : নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রমস্থগিত থাকায় এবং পরে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক
নিজস্ব প্রতিবেদক আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ দুপুরে প্রধান উপদেষ্টা এ ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা
নিজস্ব প্রতিবেদক দক্ষিণ- পূর্ব এশিয়ার সবচেয়ে উন্নত দেশ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল বাঙ্গালী চালকদের সংগঠন ড্রাইভ সেইফলি, রেইস টু ভিক্টোরি গ্রুপের উদ্যোগে সচেতনতামূলক মিলন মেলা। গেল ৯ই নভেম্বর রবিবার বিকেল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত, সিঙ্গাপুরের গ্রেন্ডলিন স্কয়ার কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সিঙ্গাপুরে চালক পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ড্রাইভ সেইফলি, রেইস টু
অনলাইন ডেক্স পুলিশ, র্যাব ও আনসারের নতুন ইউনিফর্মের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এখন অর্থ বিভাগ থেকে বাজেট পাওয়ার পরই নতুন পোশাক কেনা হবে। এছাড়া আগের চেয়ে পোশাকের সংখ্যা বাড়ানো হবে পুলিশের। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক
অনলাইন ডেক্স স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৩ নভেম্বর আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে, ওইদিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, ‘এখানে বড় ধরনের আলোচনা হয়েছে, যে বিষয়ে আপনাদের
নিজস্ব প্রতিবেদক সারাদেশে চলমান বিভিন্ন সহিংসতা, অগ্নিসংযোগের মতো নাশকতার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়াতে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের বিমানবন্দরগুলোতে সতর্ক থাকার বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে বেবিচক। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম
বিনোদন ডেক্স প্রখ্যাত নির্মাতা-সাহিত্যিক শহীদ জহির রায়হান ও অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দার ছেলে তপু রায়হান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মা, অভিনেত্রী সুচন্দা। এসময় জীবনের দুঃসময়, দেশের জন্য ত্যাগ ও সংগ্রামের স্মৃতি
অনলাইন ডেক্স জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর সম্পূর্ণ ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে। সোমবার (১০ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সেনানিবাসের উত্তর প্রান্তে অবস্থিত ময়নামতি কমনওয়েলথ ওয়ার সিমেট্রিতে শনিবার (৮ সেপ্টেম্বর) দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শান্ত ও সুনিবিড় পরিবেশে সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানটি সাত দেশের হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ১১টা ৪০ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়। ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকার পাশেই প্রায় চার