বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সারাদেশে
কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুকুরে লুকানো থেকে ৩টি বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ কুমিল্লায় নির্বাচনী জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া  নির্বাচনী মিছিলে হামলার অভিযোগ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহবান- কুমিল্লা-০৬ আসনের জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নির্বাচনের ১ দিন আগেই সুখবর পেলেন হেভিওয়েট প্রার্থী কায়কোবাদ সুষ্ঠু নির্বাচনের জন্য সকলকে দায়িত্বশীল আচরনের আহ্বান – সংবাদ সম্মেলনে মনিরুল হক চৌধুরী মঙ্গলবার সকালে শেষ হচ্ছে নির্বাচনি প্রার্থীদের প্রচারণা মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো; ডা. তাহের

নির্বাচনের ১ দিন আগেই সুখবর পেলেন হেভিওয়েট প্রার্থী কায়কোবাদ

  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা (৩) মুরাদনগরের সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর মনোনয়ন জেলা রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করলেও নির্বাচন কমিশনে প্রার্থীতা বাতিলের আবেদন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা কতৃক প্রার্থীতা বাতিল হওয়া জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল।

নির্বাচন কমিশন আপিল শোনানি শেষে সাবেক মন্ত্রী ও বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর মনোনয়ন বহাল রেখে জামায়াতের আপিল খারিজ করে দেন।

নির্বাচন কমিশনে ব্যার্থ জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল এবার বিএনপির হেভিওয়েট প্রার্থী ৫ বারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর প্রার্থীতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন। আদালত সাবেক মন্ত্রী কায়কোবাদ এর সকল ডকুমেন্টসের সততা পেয়ে জামায়াতের রিট খারিজ করে দেন।

তবুও বিনা ভোটে এমপি হওয়ার স্বপ্নের ঘোর কাটেনি জামায়াতের এমপি প্রার্থী ইউসুফ সোহেলের তিনি আপিল বিভাগেও রিট করেন। আজ সেই আপিলও খারিজ করে দেয় আদালত।

তবে আদালতের রায়ের পূর্বে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর মনোনয়ন বাতিল বলে অপপ্রচার চালায় জামায়াত শিবিরের সমর্থকরা।  দৈত্ব নাগরিকত্বের অভিযোগে প্রার্থীতা বাতিলের আপিল করলেও সাবেক উপদেষ্টা আসিফ ও জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল বিভিন্ন জায়গায় বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ঋণখেলাপী বলেও  অপপ্রচার করেন।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া বলেন – আমাদের জনপ্রিয় জননেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর বিরুদ্ধে আওয়ামী লীগ নানান ষড়যন্ত্র করেছে এখন জামায়াতে ইসলামী ষড়যন্ত্রের পাশাপাশি অপপ্রচারও চালাচ্ছে।  তাদের উদ্দেশ্য জনগনকে বিভ্রান্ত করা এবং বিএনপি নেতা কর্মীদের মনোবল ভেঙে দেওয়া কিন্তুু জনগ তাদের অপপ্রচার প্রত্যাখান করেছে।

উল্লেখ্য যে, বিএনপি প্রার্থী মুরাদনগরের  সাবেক মন্ত্রী  কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ কুমিল্লার সবচেয়ে জনপ্রিয় প্রার্থী এবং তার নির্বাচনী আসনকে বিএনপির ঘাঁটি বলা হয়।  এ আসন থেকে ৬ বার নির্বাচন করে ৫ বারই জয়লাভ করেন কায়কোবাদ।  এবারে ৬ষ্ঠ বারের মত এমপি হতে যাচ্ছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz