বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সারাদেশে
কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুকুরে লুকানো থেকে ৩টি বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ কুমিল্লায় নির্বাচনী জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া  নির্বাচনী মিছিলে হামলার অভিযোগ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহবান- কুমিল্লা-০৬ আসনের জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নির্বাচনের ১ দিন আগেই সুখবর পেলেন হেভিওয়েট প্রার্থী কায়কোবাদ সুষ্ঠু নির্বাচনের জন্য সকলকে দায়িত্বশীল আচরনের আহ্বান – সংবাদ সম্মেলনে মনিরুল হক চৌধুরী মঙ্গলবার সকালে শেষ হচ্ছে নির্বাচনি প্রার্থীদের প্রচারণা মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো; ডা. তাহের

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুকুরে লুকানো থেকে ৩টি বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ভারত সীমান্তবর্তী এলাকায় পানি সেঁচে পুকুর থেকে ৩টি বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী কটকবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
র‍্যাব-১১ এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বে কটক বাজার কবরস্থান সংলগ্ন পুকুরে শ্যালো মেশিন দিয়ে র‍্যাব সেচ কাজ চালায়। পুকুর থেকে ৩ টি বিদেশি পিস্তলসহ ৬টি আগ্নেয়াস্ত্র, ২৯ টি বুলেটসহ বিপুল পরিমাণ চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সাদা বস্তা ও স্কচ স্টেপ মোড়ানো বেশ ছিল আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রগুলো।
র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম সাংবাদিকদের জানান, এসব অস্ত্র কে বা কারা এনেছে তা অনুসন্ধান চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz