বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সারাদেশে
কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুকুরে লুকানো থেকে ৩টি বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ কুমিল্লায় নির্বাচনী জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া  নির্বাচনী মিছিলে হামলার অভিযোগ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহবান- কুমিল্লা-০৬ আসনের জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নির্বাচনের ১ দিন আগেই সুখবর পেলেন হেভিওয়েট প্রার্থী কায়কোবাদ সুষ্ঠু নির্বাচনের জন্য সকলকে দায়িত্বশীল আচরনের আহ্বান – সংবাদ সম্মেলনে মনিরুল হক চৌধুরী মঙ্গলবার সকালে শেষ হচ্ছে নির্বাচনি প্রার্থীদের প্রচারণা মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো; ডা. তাহের

সুষ্ঠু নির্বাচনের জন্য সকলকে দায়িত্বশীল আচরনের আহ্বান – সংবাদ সম্মেলনে মনিরুল হক চৌধুরী

  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে সঠিক দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন কুমিল্লা-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। এসময় জামায়াতে ইসলামীকেও সহনশীল ও দায়ীত্বশীল আচরন করারও আহবান জানান তিনি।
মঙ্গলবার (১০ফেব্রুয়ারী) এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই আহবান করেন।

জামায়াত শিবির কর্তৃক বিএনপি নেতাকর্মীর উপর আক্রমণের ঘটনায় তিনি বলেন, গতকাল রাতে দুর্গাপুর উত্তর ইউনিয়নের বড়দৈল গ্রামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর হামলায় দুজন বিএনপি কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রাতেই হাসপাতালে তাদের দেখতে যাই। এভাবে মানুষ মানুষকে রাজনৈতিক হীন স্বার্থে পিটাতে পারে আমার জানা ছিলো না। জামায়াতের প্রার্থী নিশ্চয়ই বিষয়টি অবগত হয়েছেন। দেখি তিনি দলীয়ভাবে কি ব্যবস্থা গ্রহণ করেনম
তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী ভাইদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানাবো। দীর্ঘ আন্দোলনে আমরা রাজপথের সহযোদ্ধা ছিলাম, মজলুম ছিলাম। এখন কেউ জালিম হইয়েন না।

ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, আমার কাছে যেসকল আসন ঝুকিপূর্ণ মনে হয়েছে সেগুলার লিস্ট করে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। আশা করি তারা সঠিক পদক্ষেপের মাধ্যমে সকল অপ্রীতিকর ঘটনা থেকে সাধারণ জনগনকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ থেকে সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে গতকাল অব্দি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা করেছি। আমি এই আদি কোতোয়ালির সন্তান হয়েও কুমিল্লা শহরে আমি প্রার্থী হিসেবে এবারই প্রথম। শহরকে সাজাতে আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল এখানে প্রার্থী হওয়ার। আপনারা অবগত আছেন দীর্ঘ সময় দেশের মানুষ ভোট দিতে পারেনি। গণতন্ত্র পর্যুদস্ত হয়েছে বারবার। এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিতকরনের নির্বাচন।
চব্বিশের জুলাইয়ের পর নতৃন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলো। এতো এতো তাজা প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের জুলাইয়ের চেতনা আজ হারিয়ে যেতে বসেছে। জুলাই গণঅভ্যুত্থানের পরও চারদিকে ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্রকারীদের সকল অপতৎপরতা রুখে দিয়ে নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে বলে আমি বিশ্বাস করি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান, জানিয়ে তিনি বলেন, আপনারা জাতি, ধর্ম- বর্ণ নির্বিশেষে সকল ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবেন। ভোটের দিন কেউ কোন প্রকার অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আপনারা শক্ত হাতে দমন করবেন। গত ১৭ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের যে বিশ্বাস উঠে গিয়েছিল আগামী ১২ ই ফেব্রুয়ারি সুযোগ এসেছে আপনাদের সে বিশ্বাস অর্জনের।

কুমিল্লা ৬ নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তবনি বলেন, আপনারা নির্বিঘ্নে, কোন প্রকার ভয় ভীতি, শঙ্কা না করে সকলে ভোটকেন্দ্রে আসবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। সকল দল মত, জাতি ধর্ম- বর্ণ নির্বিশেষে আমি প্রার্থী হিসেবে সবার ভোট চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সার প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz