সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সারাদেশে
‎দাঁড়িপাল্লা ক্ষমতায় আসলে আগামীতে দেশে উন্নয়নের ব্যাপক আয়োজন সৃষ্টি হবে -ডাঃ তাহের ধানের শীষ ও বিএনপি নেতৃবৃন্দের ছবি সাঁটিয়ে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা নির্বাচনি সহিংসতা ও হত্যাকাণ্ড নিয়ে টিআইবির প্রতিবেদনে সরকারের প্রতিক্রিয়া জাতীয় পতাকার অতন্দ্র প্রহরী হিসেবে মাঠে আনসার-ভিডিপি নিরপরাধ আওয়ামী নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে; আলাল গোমতীর পাড়ে সূর্যমুখীর হাসি ব্রাহ্মণপাড়া ৭১ মাল্টিমিডিয়া হাই স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী মুরাদনগরের মানুষকে টাকা দিয়ে কেনা যায় না – কায়কোবাদ চান্দিনায় বিএনপি প্রাথী রেদোয়ান আহমেদ এর জনসভায় জনতার ঢল

নিরপরাধ আওয়ামী নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে; আলাল

  • আপডেট সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ দেখেছেন :

স্টাফ রিপোর্টার 

নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যেও ভালো মানুষ রয়েছে। একটা দলের সবাই খারাপ হয় না। বাংলাদেশে থাকার অধিকার সবার রয়েছে। তাই তাদের প্রতি আগ্রাসী না হওয়ার জন্যও নিজ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কালির বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুন প্রজন্মের আকাঙ্খাকে গুরুত্ব দিয়ে তিনি বলেন,  তথ্যপ্রযুক্তির যুগে মনিরুল হক চৌধুরী নির্বাচনী ইশতেহার এ আইটি ভিলেজ স্থাপনের কথা বলা হয়েছে যা অত্যন্ত আশা জাগানিয়া।

তিনি আরো বলেন, মনিরুল হক চৌধুরী তার পরিকল্পনায় কোন বৈষম্য করেননি। তিনি মুসলমানদের গোরস্থানের উন্নয়নের কথা বলেছেন, ঠিক তেমনিভাবে সনাতন ধর্ম বলে মেয়েদের জন্য উন্নত শ্মশানের কথা বলেছেন। খ্রিস্টানদের চার্চে উন্নয়নের কথা বলেছেন। তিনি ক্ষয়স্ক ত্রিপুরা সম্প্রদায় সংরক্ষণের কথাও আর পরিকল্পনায় উল্লেখ করেন।

জামাতের আমিরকে উদ্দেশ্য করে বলেন, গণমাধ্যমে দেখলাম তিনি জনাব তারেক রহমানের কে নির্বাচনী বিতর্কে আসার আহ্বান জানিয়েছেন। তাকে বলবো আগে আমাদের যাইমা রহমানের সাথে বিতর্ক করে দিতে আসুন তারপর দেখা যাবে।

নির্বাচনের দিন পুলিং এজেন্টের নির্দেশনা দিয়ে তিনি বলেন, আমরা যখন হজ্ব পালন করতে যাই আমাদের মা বোনেরা নিকাব খুলে ছবি তুলতে হয়, হজ্বের নিবন্ধন করতে হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মহিলা ভোটারদের মুখমন্ডল প্রদর্শন করতে হবে। ভোটের দিন কেউ যেন ধর্মের দোহাই দিয়ে এ নিয়ে কোন প্রকার ঝামেলা সৃষ্টি না করে দেখি আপনারা সজাগ দৃষ্টি রাখবেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাংলাদেশে এখন অব্দি সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া।২০১৬ সালে বিএনপির যে জাতীয় কাউন্সিল হয়েছিল সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা স্লোগান নির্ধারণ করেছিলেন। এমন মানুষ নানান মত দেশ বাঁচাতে ঐক্যমত। বিএনপি আজকে পর্যন্ত কে ধারার মধ্যেই অব্যাহত আছে। তার মধ্যে অন্যতম সেনানি হচ্ছে আপনাদের নেতা মনিরুল হক চৌধুরী।

সমাবেশে কুমিল্লা কোটবাড়ি কালির বাজার ও লালমাই পাহাড় অঞ্চলকে নিয়ে মনিরুল হক চৌধুরীর প্রস্তাবিত আক্তার হামিদ খান স্যাটেলাইট সিটির ধারণা পত্র পেশ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়র ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ডঃ এম এম শরিফুল করিম। উপস্থিত সকলকে স্যাটেলাইট সিটির অডিও ভিজুয়াল প্রস্তাবনা প্রদর্শন করা হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা বিভাগ জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হাজী মো: মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী মো. তাজুল ইসলাম, আর্দশ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার, কালীর বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz