রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সারাদেশে
গোমতীর পাড়ে সূর্যমুখীর হাসি ব্রাহ্মণপাড়া ৭১ মাল্টিমিডিয়া হাই স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী মুরাদনগরের মানুষকে টাকা দিয়ে কেনা যায় না – কায়কোবাদ চান্দিনায় বিএনপি প্রাথী রেদোয়ান আহমেদ এর জনসভায় জনতার ঢল বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন হাদি হত্যার তদন্তে জাতিসংঘে চিঠি দেবে সরকার মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ ‎বিএনপির নেতাকর্মীদের বলছি তোমরা লেখাপড়া কর, আর গুন্ডামী চলবে না -কর্ণেল অলি নেতাকর্মীদের জোটের প্রার্থী জসিমের পক্ষে কাজ করার নির্দেশ বিএনপির এমপিওভুক্ত হচ্ছে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

চান্দিনায় বিএনপি প্রাথী রেদোয়ান আহমেদ এর জনসভায় জনতার ঢল

  • আপডেট সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ দেখেছেন :

প্রতিনিধি, চান্দিনা 

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ এর জনসভায় নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামে। এতে ভোটের মাঠে ধানের শীষে লেগেছে বাড়তি আমেজ।

শনিবার (৭ ফেব্রুয়ারী)  বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে পরিণত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী উপদেষ্টা আব্দুল মান্নান বিএসসি’র সভাপতিত্বে ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. কাজী সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপি নেতা একেএম সামছুল হক মাস্টার, অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সফিকুর রহমান, আবু ফয়েজ মোহাম্মদ আব্দুল্লাহ, নূরুল ইসলাম ভূইয়া, আবুল বাসার, ফজলুল হক পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবদল যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, যুবদল নেতা রাজিব আহমেদ ভূইয়া, স্বেচ্ছাসেবকদল নেতা সাখাওয়াত হোসেন সাক্কু প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz