রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

বর্ণাঢ্য আয়োজনে ভিক্টোরিয়া কলেজে বিজয় দিবস উদযাপন

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ দেখেছেন :

প্রতিনিধি ভিক্টোরিয়া কলেজ

বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ভিক্টোরিয়ার হৃদয়ে বাংলাদেশ ম্যুড়ালে পুষ্পস্তবক অর্পণ করেছে কলেজের অধ্যক্ষ, শিক্ষক পরিষদ, শিক্ষক-শিক্ষার্থীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা, উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান প্রমুখ।

বক্তব্যে অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞা বলেন, মহান বিজয় দিবস জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা আজও আমাদের পথনির্দেশনা দেয়। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী এবং স্বাধীনতাকামী সকল মানুষের আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময় তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে গণতন্ত্র ও বাকস্বাধীনতা রক্ষায় আত্মত্যাগকারী ছাত্র-জনতার অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের ত্যাগের বিনিময়েই দেশ স্বৈরাচারমুক্ত হয়ে গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz