রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

হোমনায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত!

  • আপডেট সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৭ দেখেছেন :

প্রতিনিধি, হোমনা |

কুমিল্লার হোমনায় ট্রাকের ধাক্কায় সাজিদ (১১) নামের এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে হোমনা-মুরাদনগর রোডে উপজেলা কৃষ্ণপুর মসজিদ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাজিদ ভাষানিয়া ইউনিয়নের দড়িভাষানিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে এবং নালাদক্ষিন হাফেজিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।

এ ঘটনায় হোমনা থানা পুলিশ ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছেএবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

থানা সুত্রে জানাগেছে, নিহত সাজিদ বিকালে সাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার সময় শ্রীপুর-কৃষ্ণপুর ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা সিলিন্ডার গ্যাসবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদুল্লাহ জানান, রোগী হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

হোমনা থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম জানান, ট্রাক ও ট্রাক ড্রাইবারকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz