রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লায় হত্যা ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ দেখেছেন :

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ এবং প্রতারণা মামলার আসামি ফ্যাসিবাদের দোসর শাহীন আলম শাহীনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন। এ সময় আওয়ামী লীগের দোসর, সরকারবিরোধী চক্রান্তে সম্পৃক্ত শাহীনকে অবিলম্বে গ্রেফতার দাবী করা হয়।
ফ্যাসিস্টের দোসর শাহীন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত মামুন হোসেন রাফসান হত্যা, ধর্ষণ, প্রতারণাসহ বহু মামলার আসামী। সে সাবেক এমপি বাহাউদ্দিন এবং আওয়ামী লীগ নেতা মামুন চেয়ারম্যান ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
মানববন্ধনে বক্তারা বলেন, খুনি শাহীন আলম শাহীন ঢাকায় আত্মগোপনে থেকে ফ্যাসিবাদ চক্রের সাথে ষড়যন্ত্রে লিপ্ত আছে। কুমিল্লায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য সে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাদেরকে নিয়ে নিয়মিত গোপন বৈঠক করছে। তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান সৈকত, ইমরান হোসেন, আজিজুর রহমান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz