বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সারাদেশে

দেশে মাঠে ঘাটে হাটে সর্বত্র চাঁদাবাজি হয়— ডা শফিকুর রহমান

  • আপডেট সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৫ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান বলেছেন, একটি দলের পক্ষ থেকে ঘরে ঘরে কার্ড বিতরণ করা হচ্ছে, নাম তার ফ্যামিলি কার্ড। কোন জায়গায় এটার মূল্য দুই হাজার, কোন জায়গায় ৭ হাজার, কোন জায়গায় বিশ হাজার। আর কোন জায়গায় বলা হচ্ছে আমরা ৫০ লক্ষ দিব। আবার কোন জায়গায় বলা হচ্ছে আমরা ৫০ কোটি দেব। একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মায়ের গায়ে হাত। বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করেছেন? জামায়াতের আমির বলেন,
সব জায়গায় গণজোয়ার শুরু হয়েছে। এসব দেখে তারা দিশেহারা হয়ে গেছে। এখন তারা দিশেহারা হয়ে মা বোনদের গায়ে হাত দিচ্ছে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি। আমাদের জীবনের চাইতে আমাদের কাছে মায়েদের ইজ্জতের মর্যাদা অনেক বেশি। মায়েদের গায়ে হাত দিবেন আমরা আপনাদের ছেড়ে কথা বলব না।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে ১১দলীয় জোটের নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা: শফিকুর রহমান বলেন, দেশে এখন চাঁদাবাজির কারণে রাস্তার ভিক্ষুক থেকে শিল্পপতি পর্যন্ত সকলের ঘুম হারাম। এদের চাঁদাবাজির কারণে মানুষের ঘুম হারাম হয়ে গেছে। তোমরা মানুষের অভিশাপের পাত্র হয়ে গেছো। তওবা করে এ পথ থেকে ফিরে আসো। এই দেশকে এখনো সভ্য বলা যাবে না। যে দেশে মাঠে ঘাটে হাটে সর্বত্র চাঁদাবাজি হয়। সেই দেশকে কেউ সভ্য বলবে না।
আমরা তোমাদেরকে আহবান করব তোমরাও আমাদের সন্তান, তোমরা এখন চাঁদাবাজি ছেড়ে দাও। তোমাদের যদি খাদ্যের অভাব হয় আল্লাহ তাআলা আমাদেরকে যে রিযিক দিয়েছে তা ভাগাভাগি করে খাব। তারপরও চাঁদাবাজি বন্ধ করে দাও। তোমরা হারামের দিকে হাত বাড়াইও না। চাঁদা নিয়ে মানুষকে কষ্ট দিও না।

একটি দলের সমালোচনা করে তিনি বলেন, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি? মাঘ মাসে যদি তোমাদের মাথা এতো গরম হয়, চৈত্র মাসে তোমাদের মাথার চান্দিটা কেমন হবে? এটি গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে। মানুষ শুনবে বিশ্বাস করবে কি করবে না সেটা জনগণের অধিকার।
গণতন্ত্রের বুলি ছাড়বেন আর ফ্যাসিবাদের কায়দার আচরণ করবেন? এই দুইটা একসাথে চলে না। তিনি বলেন, তাদের গরম হওয়ার কারন হলো, মায়েরা এখন সরাসরি বলছে আমরা এমন অনিরাপদ বাংলাদেশ আর চাই না। আমরা একটা নিরাপত্তার বাংলাদেশ চাই। আমরা বিশ্বাস করি দাঁড়িপাল্লা এবং তার সঙ্গিরাই এমন নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম। এটাই মায়েদের অপরাধ। এদেশের মা এবং বোনেরা ১১ দলীয় জোটকে বেছে নেওয়ায় তাদের মাথা নষ্ট হয়ে গেছে।
আপনারা মায়েদের গায়ের উপর চাবুক মারতে পারবেন কিন্তু মনের উপর চাবুক চলবে না।

তিনি বলেন, যে দেশের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়েছে সেই দামাল ছেলেরা এখন ঘুমিয়ে নেই। তারা এখনো জেগে আছে। আগামীতে জনগণের ভোট নিয়ে কেউ যদি অন্য কোন চিন্তা করেন, এই দামাল ছেলেরা সিংহের মতো গর্জন দিয়ে উঠবে। সিংহের থাবা সামাল দিতে পারবেন না।

তিনি বলেন, আপনাদের সেই স্লোগান এখন অচল হয়ে গেছে। আমার ভোট আমি দেব তোমার ভোটটাও আমি দেব। এখন আর সেই দিন নেই। আমরা গণতন্ত্রের সৌন্দর্য দেখতে চাই। কিন্তু কিছু কিছু জায়গায় ব্যতিক্রম কাণ্ড দেখছি। আমি সবাইকে বলব এই দেশটা সবার। আপনার একার নয়। আমরা বিশ্বাস করি দেশ আমাদের সবার। সবার দায় আছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সুন্দর একটা দেশ গড়তে পারবো ইনশাআল্লাহ।

প্রধান অতিথি কুমিল্লা-৯ ও ১০ আসনের আসনের দলীয় প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
কুমিল্লা-৯ আসনের জামায়াতের প্রার্থী সৈয়দ একে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ওই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতের ইসলামী নায়েব আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিশেষ অতিথি, দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম মাসুম,আব্দুল হালিম,জামায়াতে ছাত্র শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর শাহজাহান এডভোকেট প্রমুখ।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারী জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারী জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম, সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম,এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা -৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, এড.বদিউল আলম সুজন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz