রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

সাবেক সচিবসহ সরকারি কর্মকর্তাদের ২৭০ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল

  • আপডেট সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩২৭ দেখেছেন :

অনলাইন ডেক্স

সরকারি টাকায় অধিগ্রহণ করা জমিতে সচিবসহ সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সেতু বিভাগের সম্মেলনকক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে এ সভা হয় বলে সেতু কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক নির্মাণাধীন আবাসন প্রকল্পে নিয়মবহির্ভূতভাবে ফ্ল্যাট নির্মাণ ও বরাদ্দ প্রদানের অভিযোগসংক্রান্ত গঠিত তদন্ত কমিটির সুপারিশ গৃহীত হয়। তদন্ত কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।’

গত ১৪ জুন প্রথম আলোয় ‘সরকারি জমিতে সস্তায় ফ্ল্যাট নেন সচিবেরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

কমিটির আহ্বায়ক করা হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব এহসানুল হককে। অন্য দুই সদস্য ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব।

কী পদ্ধতিতে, কিসের ভিত্তিতে এবং কাদের নামে ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে, তা তদন্ত করাই ছিল কমিটির কাজ। এ ক্ষেত্রে কোনো অনিয়ম সংঘটিত হয়েছে কি না, তা নির্ধারণ এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা; যাঁদের নামে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে, তাঁরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কিংবা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে কোনো জমি বা ফ্ল্যাট পেয়েছেন কি না, তা–ও যাচাই করার কথা ছিল তদন্ত কমিটির কার্যপরিধিতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz