রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লায় অর্ধশতাধিক পাসপোর্টসহ দালাল সাজেদুল আটক

  • আপডেট সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২২৭ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ সাজেদুল ইসলাম (৫২) নামের এক দালালকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন নোয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সাজেদুল ইসলাম নোয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানবপাচার এবং পাসপোর্টের দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন।

বুধবার (২০ আগস্ট) সেনাবাহিনীর কুমিল্লার আদর্শ সদর উপজেলা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ৫২টি পাসপোর্টসহ দালাল সাজেদুলকে আটক করা হয়। তার কাছ থেকে ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, সাজেদুল ইসলামকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের দুটিমামলা রয়েছে।  নতুন করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz