রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

রাতে বৃষ্টিতে কক্সবাজার সৈকতে ফুটবল খেলেছেন হাসনাত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৮৭ দেখেছেন :

অনলাইন ডেক্স 

কক্সবাজারে ‘ভ্রমণে’ আসা এনসিপির পাঁচ শীর্ষ নেতাকে ঘিরে চলছে নানা আলোচনা। তবে সব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে বৃষ্টিতে ফুটবল খেলেছেন হাসনাত আব্দুল্লাহ।

বুধবার রাতে কক্সবাজারে ঝুম বৃষ্টি নামে। আর বৃষ্টির সঙ্গে হোটেল মোটেল রোডে ঘুরে বেড়াতে দেখা গেছে এনসিপির এই নেতাকে। সেখান থেকে নামেন সৈকতের বালিয়াড়িতে। একদল যুবকের সঙ্গে খেলেছেন ফুটবল।

এসময় তার সঙ্গে দেখা যায় সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন ও স্থানীয় সংগঠক খালিদ বিন ওয়ালিদকে।

এদিকে সকালে একটি সূত্র থেকে খবর আসে সারজিস আলম সস্ত্রীক গাড়িতে করেই ফিরে যাচ্ছেন ঢাকা। কিন্তু এমন খবরের সত্যতা পাওয়া যায়নি পরে আর।

হোটেল প্রাসাদ প্যারাডাইস এর ব্যবস্থাপক মো. ইয়াকুব আলী বলেন, তারা হয়তো লাঞ্চের পর চলে যেতে পারেন। কিন্তু নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।

পরে তিনি হোটেলটির অভ্যর্থনা কর্মকর্তার সাথে কথা বলতে বলেন। এই কর্মকর্তা বলেন, সারজিস আলম সকালে চলে গেছেন কিনা জানি না। তবে তিনি বেরিয়েছিলেন আবার ফিরে আসছেন জানি। তারা কখন যাবেন সেই বিষয়ে আসলেই আমরা জানি না। তাদের হয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এখানকার স্থানীয় নেতারা। তাই কখন চেক আউট করবেন জানি না।

এনসিপির এই শীর্ষ পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণ কখন শেষ হচ্ছে সে বিষয়ে কথা বলছেন না দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও।

৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন কক্সবাজার আসেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ এবং তাঁর স্ত্রী দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তাদের সাথে আছেন সারজিসের স্ত্রীও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz