কুমিল্লাকন্ঠ ডেক্স জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ দুজনের বিরুদ্ধে গত বছরের জুলাই–আগস্ট
কুমিল্লা কন্ঠ ডেক্স ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। যে পরিস্থিতিতে তিনি ভারতে এসেছিলেন, সেই বাস্তবতার দ্বারাই এটি প্রভাবিত। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের সঙ্গে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা কী যতদিন
ঢাকা অফিস বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকদের একটি সূত্র। জানা গেছে, বেগম জিয়া মেডিসিন গ্রহণ করতে পারছেন। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক জানিয়েছেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল বলতে পারেন। তিনি মেডিসিন গ্রহণ করছেন। শারীরিক অবস্থা অপরির্বতিত আছে।’ এ দিকে, টানা ১৫
ঢাকা অফিস চলতি সপ্তাহেই জাতীয নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে জানিয়ে মো. সানাউল্লাহ বলেন, ‘যেদিন তফসিল ঘোষণা হবে, সেদিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে মিটিং হবে। আচরণবিধি প্রতিপালনে তফসিল
দেবিদ্বার প্রতিনিধি কুমিল্লার দেবিদ্বারে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ফয়সাল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়নপুর (ছয়গুরা) গ্রামে ভিক্টিমের বাড়িতে। ফয়সাল উপজেলার দক্ষিণ নারায়নপুর গ্রামের মো. জিয়ার ছেলে। সে পেশায় একজন ট্রাক হেলপার। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের
ঢাকা অফিস রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাতনামা ১১৪ জুলাই শহিদের পরিচয় শনাক্তে লাশ তোলা হবে আজ। রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি এ কাজটি তদারকি করবে। থাকবেন ফরেনসিক বিশেষজ্ঞ, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট ও ফরেনসিক কনসালট্যান্ট। লাশগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে। জানা গেছে, যে
আল-আমিন কিবরিয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, “তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা আশা করি, তিনি সহিহ সালামতে বাংলাদেশে পৌঁছাবেন। আল্লাহর কাছে সেই চাওয়া।” শনিবার (৬ ডিসেম্বর) বিকালে মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর রাইছাতুন নেছা উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও
স্টাফ রিপোর্টার সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে নাগরিক ভাবনা তুলে ধরতে ৬ ডিসেম্বর শনিবার কুমিল্লা নগরীর একটি হোটেলের হলরুমে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সুশীল সমাজ, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানের আয়োজন করে সুজন সুশাসনের জন্য নাগরিক কুমিল্লা জেলা ও মহানগর কমিটি। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আঞ্চলিক সমন্বয়কারী মোঃ
দেবিদ্বার প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “ আগামী নির্বাচনে আমরা যদি ১০ ভোটও পাই, তবুও আমরা একাই দাঁড়িয়ে থাকব। ১০টা ভোট পেলেও আমরা একা নির্বাচন করব। আমরা প্রয়োজনে হারব, কিন্তু যারা ১০টা জেনুইন ভোট দিতে চায়, তাদের সম্মান নষ্ট করব না।” শুক্রবার রাতে রাজামেহার বদল বাড়ি এলাকায় এনসিপি
প্রতিনিধি, মুরাদনগর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম ও অসহায়দের মাঝে গরু সদকা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শুক্রবার (৫ ডিসেম্বর) মুরাদনগরের আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুরে গরু জবাই করে এতিম ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও কায়কোবাদের নির্দেশে মুরাদনগরে পবিত্র কুরআন খতম ও মসজিদ মাদ্রাসায়