নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুতিমূলক “জরুরি পরিস্থিতি মোকাবিলা মহড়া” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার হাউজিং এষ্টেট মাঠে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় নির্বাচনকালীন একটি সম্ভাব্য সংকট পরিস্থিতি উপস্থাপন করা হয়। এতে দেখানো হয়—১২ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনের দিনে সারাদেশে শান্তিপূর্ণভাবে
নিজস্ব প্রতিবেদক আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ অভিযোগ করেছেন, তাঁর নির্বাচনী মিছিলে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নগরীর মোগলটুলীস্থ মহানগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে কাজী দ্বীন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা (৩) মুরাদনগরের সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর মনোনয়ন জেলা রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করলেও নির্বাচন কমিশনে প্রার্থীতা বাতিলের আবেদন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা কতৃক প্রার্থীতা বাতিল হওয়া জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল। নির্বাচন কমিশন আপিল শোনানি শেষে সাবেক মন্ত্রী ও
নিজস্ব প্রতিবেদক সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে সঠিক দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন কুমিল্লা-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। এসময় জামায়াতে ইসলামীকেও সহনশীল ও দায়ীত্বশীল আচরন করারও আহবান জানান তিনি। মঙ্গলবার (১০ফেব্রুয়ারী) এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই আহবান করেন। জামায়াত শিবির কর্তৃক বিএনপি নেতাকর্মীর উপর আক্রমণের ঘটনায় তিনি
ঢাকা অফিস আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচার প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায়। এ ব্যাপাারে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনে রাজনৈতিক দলের প্রচার প্রচারণা বন্ধ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায়। গেল ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া
ঢাকা অফিস আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ইসির পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়েছে। এর পূবে, রোববার (৮ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন
ঢাকা অফিস এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এ নির্বাচন আগামীর রাজনৈতিক কাঠামোতে একটি অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে।’ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে করা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শফিকুল আলম জানান, শেষ মুহূর্তে সচিবদের
প্রতিনিধি, নাঙ্গলকোট এবার ১১ দলীয় ঐক্য সরকার গঠন করবে ইনশাআল্লাহ, হিসাব নিকাশ পরিস্কার। আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। আমাদেরকে নির্বাচিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। নাঙ্গলকোটের প্রার্থী ইয়াছিন আরাফাতকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করলে নাঙ্গলকোট-লালমাই উপজেলার চেহারা পরিবর্তন হয়ে যাবে। যারা দুর্নীতিতে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে তারাও জাতীকে দুর্নীতিমুক্ত দেশ গড়ার মিথ্যা আশ^াস দিচ্ছে।
প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে একটি গনমিছিল উপজেলা মডেল মসজিদ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এতে উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি
প্রতিনিধি, মুরাদনগর চাঁদাবাজি, অবিচার বা জুলুম-নির্যাতনের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ। তিনি বলেন, কেউ যদি এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তাকে হাত-পা বেঁধে পুলিশের কাছে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, এলাকার সমস্যা ও সাধারণ মানুষের কথা সরাসরি শুনেই তিনি সিদ্ধান্ত নেবেন। এ জন্য কারও কাছে