রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

খালেদা জিয়ার মৃত্যুতে কায়কোবাদের শোক প্রকাশ, কুরআন খতম ও দোয়া আয়োজনের আহবান।

  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ দেখেছেন :

প্রতিনিধি, মুরাদনগর

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লার মুরাদনগরের সকল মাদ্রাসা ও মসজিদে কুরআন খতম ও দোয়া আয়োজনের আহবান করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। পাশাপাশি এক বিবৃতিতে তিনি গভীর শোক প্রকাশ করেছেন।
কাজী কায়কোবাদ বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গনতন্ত্র রক্ষায় জিয়া পরিবারই সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছে। দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন শহীদ জিয়াউর রহমান। আর তার স্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী।’
কাজী কায়কোবাদ আরো বলেন, ‘এদেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের ঐক্যের প্রতীক ছিলেন খালেদা জিয়া। দেশের সংকটময় মুহূর্তেও জনগণ ও দেশকে ছেড়ে যাননি। জালিমের বিরুদ্ধে লড়েছেন এবং দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগের দাবির মূল নায়ক ছিলেন খালেদা জিয়া।  মহান আল্লাহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz