বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সারাদেশে

খালেদা জিয়ার মৃত্যুতে ভিক্টোরিয়া কলেজের শোক প্রকাশ

  • আপডেট সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ দেখেছেন :

কলেজ প্রতিনিধি 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পরিবার। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভুঁঞা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোকবার্তা প্রকাশ করা হয়।
তাঁরা বলেন, বেগম খালেদা জিয়ার দেশসেবা, গণতন্ত্র ও মানবকল্যাণে আমৃত্যু সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, অসামান্য সাংগঠনিক ক্ষমতা এবং আদর্শিক চিন্তা আমাদের দেশের নিরাপত্তা ও জাতীয় ঐক্যের জন্য অনুকরণীয়।
শোকবার্তায় জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী জাতীয় রাজনীতির কান্ডারী, দেশের জনগণের আশা-আকাঙ্খার প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার ভোর ৬.০০টায় (ছয়টায়) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে সমগ্র দেশবাসীর মতো আমরাও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পরিবার গভীর শোকাহত। এই মূহুর্তে আমরা তাঁর পরিবার, সহকর্মী এবং সকল শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানাই। রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, আমিন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কুমিল্লার জন্য অনেক কিছু করেছেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জিয়াউর রহমানের নামে একটি অডিটোরিয়াম রয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার হিসেবে একটি কলেজ বাস আছে। আমরা বেগম খালেদা জিয়ার স্মৃতি আগলে রাখতে চাই। এখন পর্যন্ত এই বাসটির যত্নে আমরা কোনো ত্রুটি রাখিনি এবং ভবিষ্যতেও এর যত্নে কোনো ত্রুটি রাখব না।
তিনি আরও বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz