বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সারাদেশে

এক দিকে দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ -ডা: তাহের

  • আপডেট সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ দেখেছেন :

প্রতিনিধি, চৌদ্দগ্রাম

এক দিকে দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা: সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য। এই নির্বাচনে আ’লীগ অনুপস্থিত আছে। এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। এটা আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি একদিকে কতিপয় মানুষ দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ। একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে। যারা রাইটিস্ট এবং ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে তারা সবাই ঐক্যবদ্ধ।
ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের সোমবার কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
ডা তাহের আরো বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বানচাল হয়ে গেছে। আমরা আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং জনগণ সুশৃংখলভাবে তাদের কাঙ্খিত ভোট দিতে পারবে।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোঃ নূরুল আমিনের হাতে মনোনয়নপত্র জমাদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার,  চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইন, সাবেক সেক্রেটারী শাহ মো: মিজানুর রহমান, ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, পৌর জামায়াত সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz