নিজস্ব প্রতিবেদক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়বেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানা গেছে। এনসিপি সূত্রে জানা যায়– দল থেকে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) এনসিপি থেকে মেয়র পদে লড়বেন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী অর্ন্তবর্তী সরকারের
নিজস্ব প্রতিবেদক ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে জড়িয়ে ফেসবুকে ঋণখেলাপির মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার করছে জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থকরা। নির্বাচনের আগে ও পরে মিথ্যাচার চলমান রেখে ধর্মমন্ত্রীর সম্মানহানী করছে তারা। বিশেষ করে গত ১৯ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী ও কর্নেল (অব.) আব্দুল হকের বক্তব্য সাংবাদিক মোস্তফা ফিরোজের সম্পাদিত ভয়েজ বাংলা পেজে
ঢাকা অফিস শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হবে না এবং কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না। তিনি বলেছেন, শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর মন্ত্রণালয়ে আসতে হবে না। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষার বিষয়ে সরকার আন্তরিক।
নিজস্ব প্রতিবেদক পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বান করবেন বলেও জানিয়েছেন তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শোনা যাচ্ছে যে পুলিশের শীর্ষ
ঢাকা অফিস বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস এম
প্রতিনিধি, চান্দিনা কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মেহার গ্রামে ১০১ বছর ধরে দাঁড়িয়ে আছে বৃটিশ স্থাপত্যশৈলীর এক অন্যতম নিদর্শন হাজী নজর মামুদ বাড়ি জামে মসজিদ। চুন, সুরকি আর চিনামাটি দিয়ে নির্মিত এই মসজিদটি শুধু ধর্মীয় উপাসনালয় ই নয় বরং সাম্প্রদায়িক সম্প্রীতির এক জীবন্ত দলিল। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মসজিদটির কারুকার্য এলাকার মুসল্লীদের হৃদয়ে বইয়ে দেয়
অনলাইন ডেস্ক দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ হিসেবে আসছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির এই সময়ে সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে এই বিশেষ কার্ডের পরিকল্পনা করেছে নতুন সরকার। ফ্যামিলি কার্ডের সুবিধা ও লক্ষ্য এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। সরকারের পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক পবিত্র রমজান মাসে ইফতার একটি পুণ্যময় ইবাদত। সাধারণত সারাদিন রোজা রাখার পর সন্ধ্যায় ইফতারি-খাবার খাওয়া হয়। যা আমাদের সমাজে পরিচিত একটি মুসলিম সংস্কৃতি। দেশের বিভিন্ন মসজিদে ইফতারের আয়োজন করা হয়। এতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তবে মনে রাখতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদতও। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘তোমাদের মধ্যে যারা রমজান মাস পাবে,
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার মেঘনা উপজেলার আলোচিত ব্যক্তি মো. জাহাঙ্গীর হোসেন ওরফে সম্রাট জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। আটককৃত ব্যক্তি বড়কান্দা ইউনিয়নের সোনাকান্দা গ্রামের হাজী আব্দুস ছামাদের ছেলে। রবিবার (২২ ফেব্রুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করে মেঘনা থানার এসআই মো. সুদীপ্ত শাহীন (নিঃ) বলেন, আদালতের রায়ের পর থেকে তিনি দেশের বাহিরে পলাতক ছিলেন। পরে দেশে এসেও
প্রতিনিধি, চান্দিনা মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার চান্দিনায় যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। শুক্রবার দিনগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন। এ সময় তিনি