নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে তারেক রহমানের সাথে আলাপ কছেছেন তিনি। দীর্ঘ ২ দশক পর ক্ষমতায় ফেরা নিশ্চিত করায় হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান মোদী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সোয়া চারটায় সামাজিক যোগাযোগ মাধ্যম
ঢাকা অফিস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬৬ আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ২১১টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ২৯৯টি আসনের মধ্যে ভোট গণনা শেষে ২১১টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে, যেখানে দেড় শতাধিক আসনে জয় নিশ্চিত হয়েছে বিএনপি ও দলটির নেতৃত্বাধীন
নিজস্ব প্রতিবেদক বিএনপির জয়জয়কার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতেই জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থীরা। বাকি তিনটি আসনের একটি জামায়াতে ইসলাম, একটি জাতীয় নাগরিক প্রার্টি-এনসিপি, একটি স্বতন্ত্র প্রার্থী। তবে স্বতন্ত্র বিজয়ী হওয়া প্রার্থীও বিএনপিরই সদ্য বহিস্কৃত নেতা। যিনি কিনা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার
ঢাকা অফিস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী/স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়। তালিকায় প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টা ও ও উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তি এবং তাদের স্ত্রী/স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। সম্পদ বিবরণীর তালিকায় সাবেক উপদেষ্টা
ঢাকা অফিস আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচার প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায়। এ ব্যাপাারে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনে রাজনৈতিক দলের প্রচার প্রচারণা বন্ধ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায়। গেল ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া
ঢাকা অফিস আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ইসির পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়েছে। এর পূবে, রোববার (৮ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন
ঢাকা অফিস এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এ নির্বাচন আগামীর রাজনৈতিক কাঠামোতে একটি অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে।’ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে করা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শফিকুল আলম জানান, শেষ মুহূর্তে সচিবদের
প্রতিনিধি, মুরাদনগর চাঁদাবাজি, অবিচার বা জুলুম-নির্যাতনের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ। তিনি বলেন, কেউ যদি এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তাকে হাত-পা বেঁধে পুলিশের কাছে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, এলাকার সমস্যা ও সাধারণ মানুষের কথা সরাসরি শুনেই তিনি সিদ্ধান্ত নেবেন। এ জন্য কারও কাছে
ঢাকা অফিস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সারা দেশে উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না। কোনো অভদ্র আচরণ হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি খুবই ইতিবাচক পরিবর্তন। এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। তিনি বলেন,
ঢাকা অফিস নির্বাচনি তফশিল ঘোষণার পরবর্তী ৩৬ দিনে ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছে—এমন তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংখ্যাটি ইতোমধ্যে আলোচনায় এসেছে এবং ব্যাপকভাবে উদ্ধৃত হচ্ছে। তবে বিষয়টি অন্ধভাবে পুনরুক্তি না করে গভীরভাবে পর্যালোচনার দাবি রাখে বলে জানিয়েছে সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনি সহিংসতা ও হত্যাকাণ্ড নিয়ে টিআইবির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার