নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর রাজারবাড়ী এলাকায় স্ত্রী স্বীকৃতির দাবিতে টানা সাত দিন ধরে অবস্থান করছেন জেরিন আক্তার নামে এক তরুণী। জেরিনের দাবি, তিনি ওই এলাকার কাদের মিয়ার ছেলে রিয়াজের স্ত্রী। তবে রিয়াজের পরিবার কোনোভাবেই তাকে স্বীকৃতি দিচ্ছে না। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭
প্রতিনিধি, দেবিদ্বার কুমিল্লার দেবিদ্বার উপজেলার নারায়নপুর মধ্যপাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে বশিরুল ইসলাম (৩৪) নামে এক ওমান প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) বিকেলে দেবিদ্বার থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত বশিরুল ইসলাম উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং এক সন্তানের জনক।
প্রতিনিধি, মুরাদনগর কুমিল্লার মুরাদনগরে শিয়ালের কামড়ে এক শিশুসহ ৭ জন আহত হয়েছেন। উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক রবিবার এই তথ্য নিশ্চিত করেন। আহতরা হলেন, মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ
জহিরুল হক রাসেল। সারাদেশে প্রথমবারের মতো একযোগে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। এরই অংশ হিসেবে কুমিল্লাতেও আনুষ্ঠানিকভাবে শুরু হলো মাসব্যাপী এই কার্যক্রম। এই কর্মসূচির উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে রবিবার ( (১২ অক্টোবর) সকালে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক (যুগ্মসচিব) মেয়র পদমর্যাদা মো:
নিজস্ব প্রতিবেদক সারাদেশে প্রথমবারের মতো একযোগে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। এরই অংশ হিসেবে কুমিল্লাতেও আনুষ্ঠানিকভাবে শুরু হলো মাসব্যাপী এই কার্যক্রম। এই টিকাদান ক্যাম্পেইনের আওতায় কুমিল্লা জেলায় মোট ১৫ লাখ ৮৬ হাজার ১৯ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) কুমিল্লার আলেকজান মেমোরিয়েল উচ্চ বিদ্যালয় ও কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে এক কোটি বিশ লাখ টাকা মূল্যের মাদক জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। রোববার (১১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। বিজিবি জানা জানায়, শনিবার রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান
নিজস্ব প্রতিবেদক নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে ঢাকায় বিক্ষোভ শেষে ফেরার পথে নোয়াখালীর একটি যাত্রীবাহী বাস আটকে দিয়েছে কুমিল্লার বিক্ষুদ্ধ জনতা। জানা গেছে, কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় বাসটি আটকে দেওয়া হয়। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটেছে। আটক বাসটির নাম লাল সবুজ। বাসটি নোয়াখালী থেকে কুমিল্লা
প্রতিনিধি, দেবিদ্বার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “শাপলা মার্কা নিয়েই আমরা নির্বাচন করবো, এনসিপির নয়তো নিবন্ধনেরও দরকার নেই।” শুক্রবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এনসিপি আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, “যদি আমাদেরকে শাপলার প্রতীক না দেওয়া হয়, তাহলে ধানের শীষও বাদ
প্রতিনিধি, দেবিদ্বার দেবিদ্বার নিউ মার্কেট পৌর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও দেবিদ্বার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুবেলের বাবা মো: হিরন মোল্লা আর নেই। শুক্রবার সকালে কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে নাতি নাতনীসহ অনেক আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে
নিজস্ব প্রতিবেদক বিভাগ বাস্তবায়নের দাবীতে কন্টেন্ট ক্রিয়েটরদের আয়োজনে সমাবেশ হয়েছে। এ সমাবেশে যোগ দিয়েছেন বৃহত্তর কুমিল্লার চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন শ্রেণী পাশের মানুষ। কুমিল্লা নগরীর পূবালী চত্বরে শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে এ সমাবেশ । এ সময় কন্টেন্ট ক্রিয়োটর ছাড়াও বিভাগ বাস্তবায়নের বিভিন্ন পেশা শ্রেনির মানুষজন একাত্মতা প্রকাশ করেন। সমাবেশে বক্তারা জানান, বিভাগীয় কার্যক্রম