প্রতিনিধি মুরাদনগর বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন- সকল কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ যেহেতু জালিম হাসিনাকে বিদায় করছে আমাদেরকেও বিজয় দান করবে ইনশাআল্লাহ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় তিনি মুরাদনগর উপজেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ কথা বলেন তিনি।
প্রতিনিধি, দেবিদ্বার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়েই শরীফ ওসমান হাদী শহীদ হয়েছেন। রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য। দুর্নীতির বিরুদ্ধে জোটের যে দৃঢ় অবস্থান, আমরা সেটি সমুন্নত রাখব। একই সাথে ইনসাফ প্রতিষ্ঠার প্রশ্নে আমাদের আপসহীন অবস্থান থাকবে।” সোমবার (২৯ ডিসেম্বর)
আল-আমিন কিবরিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে কুমিল্লার ১১টি আসনের ১১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোট ১৪৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টায় এ তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মু. রেজা হাসান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-১ আসনে বিএনপির ড. খন্দকার মোশারফ হোসেন, জামায়াতের
প্রেসবিজ্ঞপ্তি: কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. অধ্যাপক শফিকুল আলম হেলাল মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার বিকাল ৪টায় তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসানের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ
প্রতিনিধি, চৌদ্দগ্রাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে মাঝরাতে ঘন কুয়াশায় কাভার্ড ভ্যান লরির সংঘর্ষে লরির চালক ও হেলপার নিহত হয়েছে। নিহত লরির চালক আব্দুল জব্বার (৩১) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে ও হেলপার শাকিল (২২) নোয়াখালী জেলার চর জববার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার মাঝরাতে উপজেলার ঘোলপাশা
প্রতিনিধ, লাকসাম লাকসাম, কুমিল্লা: পৌষের হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লার লাকসাম উপজেলার জনজীবন। আজ ২৮শে ডিসেম্বর, ঘড়ির কাঁটায় দুপুর ১২টা পার হলেও লাকসাম পৌর শহরসহ উপজেলার প্রতিটি গ্রাম এখনো ঘন কুয়াশার চাদরে ঢাকা। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি, ফলে তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সকাল থেকেই লাকসাম জংশন,
প্রতিনিধি, ব্রাহ্মণপাড়ায় দরজায় কড়া নাড়ছে নতুন ২০২৬ সাল। নতুন শিক্ষাবর্ষ, নতুন শ্রেণি, নতুন শ্রেণিকক্ষ আর নতুন বই—সব মিলিয়ে শিক্ষার্থীদের মনে বইছে নতুন উচ্ছ্বাস। ইতোমধ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয় এবং এবতেদায়ি ও দাখিল মাদ্রাসাগুলোতে নতুন বই পৌঁছানো শুরু হয়েছে। ফলে আসন্ন পহেলা জানুয়ারিতে নতুন বইয়ের গন্ধে মাতবে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার
প্রতিনিধি, বুড়িচং কুমিল্লা–সালদা সড়কের বুড়িচং উপজেলার পাঁচোড়া সিন্দুরী চৌমুহনী এলাকায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আক্তার হোসেন (৪৮) নামে এক ইন্স্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বুড়িচং থানায় নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা–সালদা সড়কের বুড়িচং উপজেলার রাজাপুর
প্রতিনিধি, মুরাদনগর কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোটাররা ভোট দিতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়েন। পাহাড়পুর এমদাদুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবি জানিয়েছেন ওয়ার্ডের বাসিন্দারা। ওয়ার্ডের সাধারণ বাসিন্দারা বলেন, ‘দীর্ঘ ৪০-৫০ বছর ধরে পাহাড়পুর এমদাদুল উলূম ইসলামিয়া মাদরাসা কেন্দ্রে স্বস্তির সঙ্গে ভোট দিলেও পতিত আওয়ামী লীগ সরকার ভোট কারচুপির সুবিধার্থে কেন্দ্রটি
প্রতিনিধি, দেবিদ্বার ‘দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে ১৩ জনকে বিভিন্ন পদে রাখা হয়েছে। কমিটিতে দৈনিক যুগান্তরের দেবিদ্বার প্রতিনিধি মো. আক্তার হোসেন সভাপতি, দৈনিক যায়যায়দিনের দেবিদ্বার প্রতিনিধি মো. জামাল উদ্দিন দুলালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য পদে রাখা হয়েছে– সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার