বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সারাদেশে

জুলাই বিপ্লবের মহানায়ক তারেক রহমান: কুমিল্লা ৯ আসনের বিএনপির প্রার্থী আবুল কালাম

  • আপডেট সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ দেখেছেন :

স্টাফ রিপোর্টার।

কুমিল্লা-৯ ( লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন-সংগ্রামের ফসল বিগত ২০২৪ সালের ৫ই আগস্ট। জুলাই-আগস্ট বিপ্লবে এই এলাকায় জিসান নামের একজন নিহত হয়েছে। আজকে আমরা তার শহীদি মর্যাদার জন্য দাবি জানাচ্ছি। এমন অসংখ্য শহীদের বিনিময়ে জুলাই- আগস্ট বিপ্লব হয়েছে। সেই বিপ্লবের মহানায়ক তারেক রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে লাকসাম উপজেলার রাজঘাট এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠক ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, তারেক রহমান আজ থেকে ১৫-১৬ বছর আগে এই সংগ্রাম শুরু করেন। ওয়ান ইলেভেনের পর থেকে শুরু হওয়া সংগ্রামের ফসল ঘরে এসেছে ৫ই আগস্ট ২০২৪ সালে। এরপর এই দেশের ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তীতে সারাদেশে ২৩৭টি আসনে দলের মনোনয়ন দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই লাকসাম-মনোহরগঞ্জে আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে তারেক রহমান আপনাদেরকে সালাম জানাতে পাঠিয়েছেন। বিএনপি করার অপরাধে আমাদের ছেলেমেয়েরা চাকরি-বাকরি পায়নি। কর্মসংস্থানের ক্ষেত্রে তৎকালীন ফ্যাসিস্ট সরকার বৈষম্য সৃষ্টি করেছে। আমরা ক্ষমতায় আসলে নিয়ম মোতাবেক যার যার যোগ্যতা অনুযায়ী আমরা চাকরি দিব। এটা আপনাদের প্রতি আমাদের ওয়াদা। আমরা যদি ক্ষমতায় আসি শিক্ষা খাতে অনেক বেশি বরাদ্দ রাখবো। স্বৈরাচার সরকার এই শিক্ষাখাত কেউ ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ৮০০ এর ওপর নেতাকর্মী গুম হয়েছে। দেশনেত্রী, তিন তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া নিরলস আন্দোলনের ফসল আজকের এই সভা-সমাবেশ। আমাদের নেত্রী আন্দোলন-সংগ্রাম করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আপনার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজ আমাদের নেত্রী অসুস্থ। তার জন্য সারাদেশের মানুষ দোয়া করছেন। আমরা সবাই দোয়া করছি যেন আল্লাহ পাক আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

নির্বাচিত হলে লাকসামে ব্যাপক উন্নয়ন করবেন উল্লেখ করে আবুল কালাম বলেন, এই লাকসামে কোন মহিলা কলেজ নেই। আমরা বিজয়ী হলে এখানে মহিলা কলেজ করা হবে। লাকসামকে জেলায় রূপান্তর করব। লাকসামে জেলার সকল সুবিধা নিশ্চিত করব। কুমিল্লাকে আমরা বিভাগ করবো। কুমিল্লা বিভাগ হলে পুরনো উপজেলা হিসেবে লাকসামকে জেলা করা হবে। লাকসাম যদি জেলা হয় এখানে বিশ্ববিদ্যালয় করা হবে। আপনাদের ছেলে মেয়েরা লেখাপড়ার জন্য কুমিল্লা ঢাকায় যেতে হবে না ইনশাল্লাহ।

এসময় লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহম্মেদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রশিদ কমিশনার, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশুসহ অন্যান্য নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz