বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সারাদেশে

দেবিদ্বারে হানাদারমুক্ত দিবস পালিত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ দেখেছেন :

প্রতিনিধি, দেবিদ্বার 

দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো হানাদারমুক্ত দিবস। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, শোভাযাত্রা ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ার মো. জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মূন্সী আব্দুর রৌফ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা সফিউল্লাহ মাস্টার,

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, যুব নেতা কাজী নাছির উদ্দিন, মো. নাঈম হাসান প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন ‘স্বাধীনতা স্তম্ভ’ ও ‘গণকবর’ এ পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz