বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক দেয়ার পর স্থানীয় বিএনপি বিরোধীতা করে আসছিলো -ড. রেদোয়ান

  • আপডেট সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ দেখেছেন :

প্রতিনিধি, চান্দিনা

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- ‘আমি এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপি’তে যোগদান করেছি। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান আমাকে দলের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছেন। এরপর থেকে চান্দিনার স্থানীয় বিএনপি আমার বিরোধীতা করে আসছে। স্থানীয় বিএনপি সভাপতি নিজেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ইতোমধ্যে তাকে বহিষ্কার করেছে। এমনকি চান্দিনা উপজেলায় বিদ্যমান সমস্ত কমিটি বিলুপ্ত করেছে।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শুহিলপুর ইউনিয়নের খোববাড়িয়া মাঠে বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন- তারেক রহমান খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ডসহ তাঁর একটি প্ল্যান এর কথা জাতির সামনে তুলে ধরেছেন। খাল খনন করা হলে কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে।
তিনি এসময় শিক্ষার প্রতি জোর তাগিদ দেন। ছেলে-মেয়েদের শিক্ষার প্রসারে তিনি আগামী দিনগুলোতে আরও ভূমিকা রাখবেন বলে জনগণের প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন।
জনসভায় যুবদল নেতা নূরে আলম চৌধুরী নোমান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কেন্দ্রীয় ছাত্রদল সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, যুবদল নেতা রাজীব আহম্মেদ ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক যুবায়ের আহম্মেদ সুমন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz