শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সারাদেশে

গণতন্ত্র পুনরুদ্ধারের মাইলফলক এবারের নির্বাচন : খন্দকার মোশাররফ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৬ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়ে বিএনপির জেষ্ঠ্য নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের পক্ষে কাজ করার জন্য আপনারা মহান সংসদে এসেছেন। এটি একটি মহৎ দায়িত্ব এবং গৌরবের বিষয়। দেশপ্রেমের সুমহান মন্ত্র বুকে ধারণ করে দেশমাতৃকার তরে অঙ্গীকার পালন করলে গণতন্ত্রের অগ্রযাত্রা আরো গতিশীল হবে।’

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন।

 

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর জনগণ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। চ্যালেঞ্জিং এই পরিস্থিতিতে চতুর্থবারের মতো সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আন্তরিক অভিনন্দন জানাই।’

 

জনগণের প্রত্যাশা পূরণ, গণতন্ত্রের ভিত সুদৃঢ়করণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ ও নিরলস প্রয়াস অব্যাহত রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সংসদ সভাপতির দায়িত্ব পেয়ে খন্দকার মোশাররফ হোসেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একইসঙ্গে জাতীয় সংসদে প্রথমবার বিরোধী দলের দায়িত্ব গ্রহণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামিককেও অভিনন্দন জানান।

এরপর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদ অধিবেশনে স্পিকার নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz