মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সারাদেশে
মাদক মামলায় খালাস পেলেন আসিফ আকবর ভারত থেকে মঙ্গলবার বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল মধ্যপ্রাচ্যের চার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল: ছাত্রদল সম্পাদক ফ্যামিলি কার্ডের জন্য ৩৭৫৬৭টি নারী প্রধান পরিবার চূড়ান্ত জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত অতিরিক্ত ভাড়া ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন: গোলাম পরওয়ার জাতীয় মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের সম্পন্ন ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন, ঘোষণার অপেক্ষা

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন: গোলাম পরওয়ার জাতীয়

  • আপডেট সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১১ দেখেছেন :

ঢাকা অফিস

ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (৮ মার্চ) নগরীর এ. কে. স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন। মনে রাখবেন, আগামীর জন্য প্রস্তুতি নিচ্ছে জনগণ। আসন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নেবো আমরা। জনগণ সেখানেও তাদের জবাব দিবে।’

 

তিনি আরও বলেন, ‘কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন। এটি শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসেনি, এটি বিশ্ব মানবতার জীবন বিধান। এটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ন্যায়বিচার প্রতিষ্ঠার কিতাব কোরআন। এই বিধান ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় ক্ষেত্রে কায়েম করা প্রতিটি মুমিনের দায়িত্ব। তাই কোনো মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধানকে বিশ্বাস করতে পারে না। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে যদি তাকওয়াবান মানুষদের দায়িত্ব দেওয়া যায় তাহলেই কোরআনের সমাজ প্রতিষ্ঠা সম্ভব। ওসি, ডিসি, এমপি, মন্ত্রী সবাই যদি তাকওয়াবান হন তাহলে কোনো অনিয়ম, শোস্‌ জুলুম সমাজে থাকবেনা।’

 

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘এবার সারা দেশে ইসলামের পক্ষে জাগরণ উঠেছিল। মানুষ ভোটও দিয়েছিল কিন্তু সেই ভোটকে কেড়ে নেওয়া হয়েছে, তা সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যে স্পষ্ট হয়েছে।’

এছাড়া বক্তব্য রাখেন বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, মহানগর নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল মহানগর শিবিরের সভাপতি নেয়ামুল হাসান নাঈম, বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু প্রমুখ। ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা ও মহানগর নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz