সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সারাদেশে
মধ্যপ্রাচ্যের সাত দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনে নিন্দা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড কুয়েতে ড্রোন হামলায় আহত চার বাংলাদেশিকে দেখতে হাসপাতালে রাষ্ট্রদূত শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা চান্দিনায় একই ঘর থেকে মা মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার রমজানজুড়ে অসহায় রোজাদারদের পাশে ‘মানবতার তরে মানবপ্রেমীর’ মানবিক উদ্যোগ ৫০ হাজার টাকায় শিশু বিক্রির পর অপহরণের নাটক সাজায় মা চাঁদা না পেয়ে সাবেক এমপির বাড়িতে গুলি

কুয়েতে ড্রোন হামলায় আহত চার বাংলাদেশিকে দেখতে হাসপাতালে রাষ্ট্রদূত

  • আপডেট সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫ দেখেছেন :

ঢাকা অফিস

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়া মধ্যপ্রাচ্যে এবার ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েত। শনিবার সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত এই ড্রোন হামলায় চার প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন।

 

আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নিতে আজ রোববার (১ মার্চ) কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে যান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তিনি চিকিৎসাধীন প্রবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের থেকে নেন।

 

আহত চারজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম, পাবনা জেলার সাঁথিয়া থানার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার লতিফপুর গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান, কুমিল্লা জেলার হোমনা থানার পাথালিয়া কান্দি গ্রামের বাসিন্দা দুলাল মিয়া।

জানা গেছে, হামলার সময় বিস্ফোরণের আঘাতে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে। বাকি তিনজন বিস্ফোরণের ফলে ভেঙে পড়া কাঁচের ধ্বংসাবশেষের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছেন। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এদিকে, ড্রোন হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব ফ্লাইট চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz