মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সারাদেশে
মঙ্গলবার সকালে শেষ হচ্ছে নির্বাচনি প্রার্থীদের প্রচারণা মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো; ডা. তাহের ‎ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ করা হবে: সাবেক মন্ত্রী কায়কোবাদ তিতাসে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ‎দাঁড়িপাল্লা ক্ষমতায় আসলে আগামীতে দেশে উন্নয়নের ব্যাপক আয়োজন সৃষ্টি হবে -ডাঃ তাহের ধানের শীষ ও বিএনপি নেতৃবৃন্দের ছবি সাঁটিয়ে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

  • আপডেট সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ দেখেছেন :

ঢাকা অফিস 

এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এ নির্বাচন আগামীর রাজনৈতিক কাঠামোতে একটি অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে করা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শফিকুল আলম জানান, শেষ মুহূর্তে সচিবদের সঙ্গে বৈঠকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে এবার দেশের ভবিষ্যৎ বদলে যাবে বলেও আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা।

প্রেসসচিব বলেন, ‘এ সরকারের তেমন ব্যর্থতা নেই, এ সরকারের সবচেয়ে বড় সফলতা শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা।’

নির্বাচন ইস্যুতে তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো উত্তেজনা তৈরি হয়নি। রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা রাখছে।’ এ ছাড়া অনেক বিদেশি পর্যবেক্ষক এসেছেন বলেও জানান তিনি।

আওয়ামী লীগের নির্বাচন বানচালের কোনো এখতিয়ার নেই বলেও মন্তব্য করেছেন প্রেসসচিব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz