মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সারাদেশে
মঙ্গলবার সকালে শেষ হচ্ছে নির্বাচনি প্রার্থীদের প্রচারণা মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো; ডা. তাহের ‎ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ করা হবে: সাবেক মন্ত্রী কায়কোবাদ তিতাসে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ‎দাঁড়িপাল্লা ক্ষমতায় আসলে আগামীতে দেশে উন্নয়নের ব্যাপক আয়োজন সৃষ্টি হবে -ডাঃ তাহের ধানের শীষ ও বিএনপি নেতৃবৃন্দের ছবি সাঁটিয়ে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা

‎ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত

  • আপডেট সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ দেখেছেন :

প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে একটি গনমিছিল উপজেলা মডেল মসজিদ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এতে উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন। তিনি বলেন, দাঁড়িপাল্লার গনজোয়ার দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। জামায়াতের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। কারো কারো উপরে হামলা করা হচ্ছে। আর যদি একটি কর্মীর উপরও হামলা করা হয় তাহলে আগুন জ্বলবে। যে আগুন কেউ নিভাতে পারবে না। আমাদের ধ্যের্যের পরীক্ষা নিবেন না। ধ্যের্যের বাঁধ ভেঙে গেলে কেউ পালানোর রাস্তা পাবে না। তিনি নেতাকর্মীদের উদ্দ্যেশ্য আরো বলেন আগামী ১২ তারিখ প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। কেউ যদি অন্যায়ভাবে ভোটকেন্দ্র দখল করতে আসে তাহলে শক্ত হাতে দমন করতে হবে। এসময় কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, মহানগর শুরা সদস্য লুৎফর রহমান খান মাসুম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, এনসিপির সমন্বয়ক মো. জহিরুল ইসলাম সরকারসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz