মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সারাদেশে
মঙ্গলবার সকালে শেষ হচ্ছে নির্বাচনি প্রার্থীদের প্রচারণা মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো; ডা. তাহের ‎ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ করা হবে: সাবেক মন্ত্রী কায়কোবাদ তিতাসে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ‎দাঁড়িপাল্লা ক্ষমতায় আসলে আগামীতে দেশে উন্নয়নের ব্যাপক আয়োজন সৃষ্টি হবে -ডাঃ তাহের ধানের শীষ ও বিএনপি নেতৃবৃন্দের ছবি সাঁটিয়ে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা

কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ করা হবে: সাবেক মন্ত্রী কায়কোবাদ

  • আপডেট সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ দেখেছেন :

প্রতিনিধি, মুরাদনগর

চাঁদাবাজি, অবিচার বা জুলুম-নির্যাতনের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ। তিনি বলেন, কেউ যদি এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তাকে হাত-পা বেঁধে পুলিশের কাছে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, এলাকার সমস্যা ও সাধারণ মানুষের কথা সরাসরি শুনেই তিনি সিদ্ধান্ত নেবেন। এ জন্য কারও কাছে যেতে কোনো নেতার প্রয়োজন নেই বলেও জানান তিনি। কায়কোবাদ বলেন, কেউ যদি নেতার পরিচয়ে সাধারণ মানুষকে তার কাছে আসতে বাধা দেয়, তবে তাকে উপেক্ষা করে সরাসরি তার কাছে আসার আহ্বান জানান।
সাবেক এই মন্ত্রী বলেন, অন্যায়কারীর কোনো স্থান তার কাছে নেই। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি কঠোর অবস্থানে থাকবেন এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন- সিএনজি ও অটোরিকশা সহ সকল পরিবহন থেকে কেউ জিপির নামে চাঁদাবাজি করতে পারবেনা। চালক, ব্যবসায়ীসহ সকলেই নিরাপদে ব্যবসা করবে।

৯ ফেব্রুয়ারী সোমবার নির্বাচনী প্রচারনার শেষ দিনে হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রী ও এমপি কুমিল্লা (৩) মুরাদনগরের ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

এ দিনে মুরাদনগরের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে গণমিছিল হয়। এদিকে  বিকেলে মুরাদনগর সদর আয়োজিত গণমিছিল ও পথসভায় বক্তব্য রাখেন কায়কোবাদ।

এছাড়াও কোম্পানিগন্জে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও সিএনজি ও অটোচালকদের সাথে মতবিনিময় করেন ধানের শীষের এ প্রার্থী।

এসময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী আবু কাউছার,কাজী জুননুন বসরী, উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, আব্দুল আজিজ মোল্লা। আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু। উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা।  জাপান বিএনপির সহ-সম্পাদক সাজ্জাদ হোসাইন সজিব।
উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ,  স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz