সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ধর্মমন্ত্রীকে জড়িয়ে মিথ্যাচারে আব্দুল হক ও মোস্তফা ফিরোজকে লিগ্যাল নোটিশ

  • আপডেট সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে জড়িয়ে ফেসবুকে ঋণখেলাপির মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার করছে জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থকরা। নির্বাচনের আগে ও পরে মিথ্যাচার চলমান রেখে ধর্মমন্ত্রীর সম্মানহানী করছে তারা।

বিশেষ করে গত ১৯ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী ও কর্নেল (অব.) আব্দুল হকের বক্তব্য সাংবাদিক মোস্তফা ফিরোজের সম্পাদিত ভয়েজ বাংলা পেজে একটি বক্তব্য (ফটোকার্ড) প্রচার করেন যেখানে লিখা ছিল—“আজব এক দেশ! ঋণ খেলাপী হয় মন্ত্রী, তাও আবার ধর্ম মন্ত্রী।”

বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে।

মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে কর্নেল (অব.) আব্দুল হক ও সাংবাদিক মোস্তফা ফিরোজকে লিগ্যাল নোটিশ দিয়েছেন অ্যাডভোকেট তৌহিদুর রহমান।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়—ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের একজন কর্মী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই মর্মে আপনাদেরকে অবহিত করছি যে, আপনারা গত ১৯ ফেব্রুয়ারি আপনি ২ নম্বর লিগ্যাল নোটিশ গ্রহীতা আপনার ভয়েস বাংলা নামক ফেসবুক পেজ হতে ১ নম্বর লিগ্যাল নোটিশ গ্রহীতা কর্নেল (অব:) আবদুল হকের একটি বক্তব্য (ফটোকার্ড) প্রচার করেন এবং বক্তব্যটি—“আজব এক দেশ! ঋণ খেলাপী হয় মন্ত্রী, তাও আবার ধর্ম মন্ত্রী।”

এ বক্তব্য সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তব অবস্থার বিপরীত। কোনো রেফারেন্স ছাড়া একজন মন্ত্রীকে, কর্নেল (অব:) আবদুল হক হীন উদ্দেশ্যে ঋণ খেলাপী বলেছেন এবং ভয়েস বাংলা ফেসবুক পেজে তা প্রচার করেছেন। বাংলাদেশের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের কোনো ঋণ নেই এবং ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ঋণ খেলাপী হওয়ার বিষয়টিও অবান্তর।

আপনারা ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে রাজনৈতিকভাবে হয়রানী করার উদ্দেশ্যে এবং ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সুনাম বিনষ্ট/মানহানী করার উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বক্তব্য প্রচার করিয়াছেন। আপনাদের উক্তরুপ মিথ্যা বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত মানহানীকর বক্তব্য প্রচারের কারণে ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম বিনষ্ট হইয়াছে। অর্থাৎ মানহানী হইয়াছে যাহা ফৌজদারী অপরাধ।

আপনারা উল্লেখিত ফটোকার্ডে অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রকাশ ও প্রচার করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম বিনষ্ট ও মানহানী করেছেন এবং ফলশ্রুতি নোটিশদাতা ধর্মমন্ত্রীর একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিএনপির একজন একনিষ্ঠকর্মী হিসেবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপনাদেরকে লিগ্যাল নোটিশ দেওয়া হলো।

আপনারা নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সম্পর্কিত গত ১৯ ফেব্রুয়ারি আপনাদের প্রচারিত অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বক্তব্য প্রত্যাহার করে যথাযথ বক্তব্য প্রদান ও প্রচার করবেন। অন্যথায় অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বক্তব্য প্রচার করায় আপনাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz