
প্রতিনিধি, তিতাস
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়া বলেছেন,যারা মা-বোনদের বিবস্ত্র করতে চায় তাদের হাতে দেশ নিরাপদ নয়।এদেশের জনগণ ১১ দলীয় জোটকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।পুরো বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে।কারন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যারা আমার মা-বোনের জামা কাপড় খুলে নিতে চায়।তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়।
শনিবার(৩১ জানুয়ারি)রাত ৭টায় তিতাস উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে ১১ দলীয় জোটের আয়োজিত বাংলাদেশ জামায়াত ইসলামি কুমিল্লা-২ (হোমনা-তিতাস)আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ নাজিম উদ্দীন মোল্লার পক্ষে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন-আপনারা জানেন আপনাদের এলাকার একজন বালু খেকো রয়েছে।তাদের দলের নেতাকর্মীরা আমাদের লোভ দেখায় আমরা বালু খেকো থেকে মুক্তি চাই এই ভন্ড শিক্ষক থেকে মুক্তি চাই। এই বালু খেকো আজ কমিটি বাণিজ্য করে বিএনপির দলটাকে ভেঙ্গে চুরে তছনছ করে দিয়েছে।এটি আমাদের কথা নয় এটি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কথা।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন বিএনপি গত ১৭ বছর রাস্তায় রাস্তায় আন্দোলন করেছে আমাদেরকে ফোন দেয়।তারাই আমাদেরকে জানায়।তারা বলে টাকা খেয়ে কমিটি দিয়েছে।মেঘনার বালু বিক্রি করে তার সংসার চলে।তাকে হোমনা- তিতাস থেকে উৎক্ষাত করতে হবে।উনার মত নেতার রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে।প্রিয় তরুণ প্রজন্ম আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে মানুষ আমাদের ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে,তাদেরকে সুন্দর মত ভোট দেওয়ার জন্য সহযোগিতা করতে হবে যাতে করে ১১ দলীয় জোট বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে পারে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের এসিস্ট্যান্ট সেক্রেটারি ১১দলীয় জোটের মনোনীত কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনে
এমপি পদপ্রার্থী মোঃ নাজিম উদ্দিন মোল্লা সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য আব্দুস সাত্তার, জামায়াত কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন,নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, জেলা সেক্রেটারি সাইফুল্লাহ ইসলাম শহিদ সহ প্রমূখ।