বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সারাদেশে

চাঁন্দেরচরে ক্ষুদে চাঁদের হাট!

  • আপডেট সময়: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৬ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা হোমনা উপজেলার চাঁন্দেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রাম। এখানে বেগম আছিয়া হক বিদ্যানিকেতেনের মাঠে ক্ষুদে চাঁদের হাট বসেছে। স্কুলের সাবেক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্ষুদে শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে এই আয়োজন করা হয়। এই আয়োজন শিশুদের কলকাকলিতে মুখর ছিলো। এতে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি,নৃত্য ও গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানিকেতনের সভাপতি বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড.নায়ীম আলীমুল হায়দার। প্রধান অতিথি ছিলেন সহকারী এর্টনি জেনারেল ড. মোহাম্মদ শোয়েব মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন,অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনী,তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রভাষক মুহাম্মদ মেহেদী হাসান,ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এস বি চেংগিস খান, ব্যবসায়ী মোহাম্মদ এনামুল হক খান,রকিব উদ্দিন ও মিজান সরকার। সঞ্চালনা করেন জনশক্তি রপ্তানি বিষয়ক প্রতিষ্ঠান বিআরটিটি‘র সিইও ওমর ফারুক।
ড.নায়ীম আলীমুল হায়দার বলেন,প্রকৌশলী শাহনেওয়াজ ১৭বছর আগে আলোকিত মানুষ গড়তে নয়াকান্দি গ্রামে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এটি এলাকায় শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠানটিকে একদিন কলেজে উন্নীত করা হবে।
প্রধান অতিথি ড. মোহাম্মদ শোয়েব মাহমুদ বলেন, এই দেশে চাকরিজীবী অনেক আছে কিন্তু ভালো মানুষের সংকট রয়েছে। শিক্ষা গ্রহণের উদ্দেশ্য চাকরি নয়,আপনাদের সন্তানদের মানুষ বানাতে আলোকিত দেশ গড়তে শিক্ষা দিন। তিনি প্রত্যন্ত গ্রামে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রতিষ্ঠাতাদের ধন্যবাদ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz